Additional Voter List
Additional Voter List

Supplementary Voter List : ভোররাতে তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, সাপ্লিমেন্টারি তালিকায় নাম থাকলেই ভোটাধিকার। শেষ মুহূর্তে স্বস্তি বহুজনের

Bengal Liberty, ২২ এপ্রিল :

আগামীকাল, বৃহস্পতিবার বিচারাধীনদের মধ্যে কারা ভোট দিতে পারবেন (Supplementary Voter List)? আজ, বুধবার ভোরেই প্রকাশ করা হল প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ট্রাইবুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটারদের ভাগ্য ঝুলে ছিল, তাঁদের তথ্য যাচাই ও নিষ্পত্তির পরই এই প্রথম দফার তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ২৩ তারিখ প্রথম দফার ভোটগ্রহণে শুধুমাত্র এই সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই ভোট দিতে পারবেন। উল্লেখ্য, গত ৬ এপ্রিল প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটার তখন বিচারাধীন ছিলেন (Supplementary Voter List)।

Supplementary Voter List
Supplementary Voter List

প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List)

ভোটের ঠিক আগে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে যাঁদের ভোটাধিকার অনিশ্চিত অবস্থায় ছিল, তাঁদের তথ্য যাচাই ও নিষ্পত্তির পরই প্রথম দফার এই তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এর ফলে প্রথম দফার ভোটের আগে ভোটার তালিকায় বড়সড় রদবদল ঘটেছে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট ভোটাররা এখন তাঁদের এপিক নম্বর ব্যবহার করে সহজেই জানতে পারবেন তাঁদের আবেদনের নিষ্পত্তি হয়েছে কি না। এই তালিকাটির আনুষ্ঠানিক নাম ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং ১’ (Appellate Tribunal Supplementary List No. 1)।তবে ঠিক কতজনের নাম নতুন করে যুক্ত হয়েছে এবং কতজনের নাম স্থায়ীভাবে বাদ পড়েছে, সেই পূর্ণাঙ্গ পরিসংখ্যান বুধবার বিকেলের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

Supplementary Voter List
Supplementary Voter List

সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ মুহূর্তে ভোটাধিকার ফিরল বহুজনের (Supplementary Voter List)

উল্লেখ্য, সংবিধানের ১৪২ নম্বর ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল প্রথম দফার ১৫২টি আসনে ভোটের আগে, অর্থাৎ ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে যাঁদের আবেদন গৃহীত হবে, তাঁদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ট্রাইব্যুনালের ছাড়পত্র পাওয়া প্রত্যেক যোগ্য ব্যক্তিই ভোট দিতে পারবেন। সেই নির্দেশ মেনেই ভোররাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে একাধিক ভোটার তাঁদের ভোটাধিকার ফিরে পেলেন।

আরও পড়ুন :

Supreme Court on Deleted Voters: ভোটের দু’ দিন আগেও ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলেই ভোট দেওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury