WB SIR Final Voter List 2026
WB SIR Final Voter List 2026

WB SIR Final Voter List 2026: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই বড় চমক! উত্তর থেকে দক্ষিণ কোথায় বাদ কত নাম?

Bengal Liberty Desk, ২৮ ফেব্রুয়ারি, কলকাতা: দীর্ঘ জল্পনা, টালবাহানা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ, শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন। এদিন দুপুরের পর থেকেই ধাপে ধাপে অনলাইনে প্রকাশ পাবে বিভিন্ন জেলার তালিকা। তবে ইতিমধ্যেই অধিকাংশ জেলায় SIR-এর চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে যাচ্ছে বলে জানা গিয়েছে। ধীরে ধীরে তালিকা প্রকাশ পাবে (WB SIR Final Voter List 2026)।

WB SIR Final Voter List 2026
WB SIR Final Voter List 2026

তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই সামনে আসতে শুরু করেছে চমকে দেওয়া সব তথ্য, কোথাও বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। এর জেরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। চূড়ান্ত তালিকায় ৭ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে বড় খবর  নির্বাচন কমিশন সূত্রে। সব মিলিয়ে রাজ্যজুড়ে ৬৫ লক্ষের বেশি নাম বাদ পড়ছে বলে জানা গিয়েছে। আগেই খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল ৫৮ লক্ষ ভোটারের নাম।

কমিশন সূত্রে জানা গেছে, আপাতত আংশিকভাবে তালিকা প্রকাশ করা হয়েছে এবং ধাপে ধাপে রাজ্যের সব জেলার চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলছে। তবে ইতিমধ্যেই উত্তর কলকাতা এবং বাঁকুড়া জেলা নিয়ে বড় তথ্য সামনে এসেছে।

উত্তর কলকাতায় কত নাম বাদ(WB SIR Final Voter List 2026)?

WB SIR Final Voter List 2026
WB SIR Final Voter List 2026

প্রাথমিক তথ্য অনুযায়ী, খসড়া তালিকার পর অফলাইনে প্রকাশ পাওয়া চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে উত্তর কলকাতায় আরও প্রায় ১৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর কলকাতায় ভোটারের সংখ্যা ছিল প্রায় ১৫ লক্ষ। এর পর ড্রাফট রোলে বাদ গিয়েছে ৩ লক্ষ ৯০ হাজার। সংখ্যাটা দাঁড়ায় ১১ লক্ষ। তবে চূড়ান্ত তালিকায় থেকে আরও প্রায় ১৭ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে উত্তর কলকাতা থেকে। সেক্ষেত্রে ড্রাফট রোল ও চূড়ান্ত তালিকা মিলিয়ে মোট বাদ যাচ্ছে ৪ লক্ষ ৭ হাজার। ২ লক্ষ ৬০ হাজার নোটিশ তৈরি করা হয়েছিল শুনানির। যার মধ্যে এই ১৭ হাজার জন আসেননি শুনানিতে।

দক্ষিণ কলকাতায় কত নাম বাদ(WB SIR Final Voter List 2026)?

দক্ষিণ কলকাতা থেকে ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জনের নাম বাদ।

বাঁকুড়ায় কত নাম বাদ (WB SIR Final Voter List 2026)?

WB SIR Final Voter List 2026
WB SIR Final Voter List 2026

বাঁকুড়া জেলায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে খবর। অর্থাৎ, চূড়ান্ত তালিকায় বাঁকুড়া থেকে বাদ যাচ্ছে ৩ হাজার। এর আগে ড্রাফট লিস্টে থেকে বাদ গিয়েছিল, ১ লক্ষ ৩২ হাজার ভোটার। এখন সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার। বাঁকুড়াতে ২ লক্ষ ৯৬ হাজার ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ তৈরি হয়েছে। এর মধ্যে থেকে ৩ হাজার জন শুনানিতে হাজির হয়নি।

নদিয়ায় কত নাম বাদ (WB SIR Final Voter List 2026)?

নদিয়ায় বাদ যাচ্ছে ষাট হাজার ভোটারের নাম, খবর কমিশন সূত্রে।

আলিপুরদুয়ারে কত নাম বাদ (WB SIR Final Voter List 2026)?

আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা তালিকা প্রকাশের পর জানিয়েছেন, ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জনের নাম ভোটার তালিকায় রয়েছে। তার মধ্যে ৮০ হাজার ৪৯৪ জন অমীমাংসিত। বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম। নতুন ভোটার ৪ হাজার ১৪৩ জন।

পশ্চিম বর্ধমানে কত নাম বাদ (WB SIR Final Voter List 2026)?

পশ্চিম বর্ধমান জেলায় বিচারাধীন ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানে মোট প্রায় ২৩ লক্ষ ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে ১ লক্ষ ৪৫ হাজার ৬৪৯ জন ম্যাপিং না হওয়ার তালিকায় ছিলেন। এ ছাড়া, প্রায় ২ লক্ষ ৮২ হাজার জনকে তথ্যগত অসঙ্গতির জন্য শুনানিতে ডাকা হয়েছিল। আপাতত ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জনের নাম নিয়ে নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। সর্বদল বৈঠকে এ কথা জানানো হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

কোন বিধানসভায় কত নাম বাদ (WB SIR Final Voter List 2026)?

  • বিধাননগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৩১ হাজার ১৬৯। প্রাথমিক রিপোর্টে বাদ পড়েছে ৯৭১ জনের নাম।
  • কোচবিহারেও অফলাইনে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।
  •  ভবানীপুর বিধানসভায় ৪৭ হাজার ৯৪ জনের নাম বাদ। ২ হাজার ৩২৪ জন ড্রাফট রোলে বাদ পড়ল।
  • রাসবিহারী বিধানসভায় ৪৪ হাজারের কাছাকাছি নাম বাদ পড়ল।
  • কলকাতা পোর্ট ডিলিটেড ৪৯৬ জনের নাম
  •  সমস্ত বিধানসভায় নাম ডিলিট হয়েছে কিন্তু বালিগঞ্জ বিধানসভার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। বালিগঞ্জ বিধানসভায় যোগ হল ৬৭৯ জনের নাম এখনও পর্যন্ত। বালিগঞ্জে ভোটার সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জন।

আরও পড়ুন (WB SIR Final Voter List 2026)-

SIR WB Final Voter List 2026: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশেই চমক! উত্তর কলকাতা, বাঁকুড়া, নদিয়ায় এক ধাক্কায় বাদ হাজার-হাজার নাম!

SIR Final Roll 2026 WB: দুপুরেই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬, তালিকায় আছে তো আপনার নাম? দেখুন কীভাবে খুঁজবেন মুহূর্তেই

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury