Meeting on State Borders
Meeting on State Borders

West Bengal Police Reshuffle: ভোটের মুখে পুলিশে বড় রদবদল! ডিজি থেকে সিপি, নির্বাচন কমিশনের অপসারিত আধিকারিকদের নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার

Bengal Liberty, Kolkata:

ভোটের মুখে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্যের পুলিশ প্রশাসনে(West Bengal Police Reshuffle) বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। ডিজি থেকে কলকাতা পুলিশের কমিশনার-একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের নির্দেশের পরই তৎপর রাজ্য সরকারও। নির্বাচন কমিশনের অপসারিত আধিকারিকদের নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার।

West Bengal Police Reshuffle
West Bengal Police Reshuffle

অপসারিতদের নতুন দায়িত্ব (West Bengal Police Reshuffle)

নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) পদ থেকে সরানো হয়েছে পীযূষ পাণ্ডেকে। তাঁর পরিবর্তে রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদ্ধিনাথ গুপ্ত। তবে পাণ্ডেকে প্রশাসনের বাইরে রাখা হয়নি তাঁকে ডিজি (নিরাপত্তা অধিকর্তা) পদে নিয়োগ করা হয়েছে। এতদিন এই পদে থাকা মনোজ ভার্মাকে এডিজি (অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা) হিসেবে স্থানান্তর করা হয়েছে।

একই সঙ্গে বড় পরিবর্তন এসেছে কলকাতা পুলিশের শীর্ষ পদেও। কমিশনের নির্দেশে সিপি পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয়কুমার নন্দ। অন্যদিকে সুপ্রতিম সরকারকে এডিজি (সিআইডি) করা হয়েছে এবং পাশাপাশি কলকাতা পুলিশের এডিজির (আইবি) অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

Changes by Commission
Changes by Commission

আইনশৃঙ্খলা ও কারা দফতরেও রদবদল (West Bengal Police Reshuffle)

শুধু ডিজি বা সিপি পদেই নয়, রাজ্য পুলিশের আরও গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আনা হয়েছে। ডিজি (আইনশৃঙ্খলা) পদে থাকা বিনীত গোয়েলকে সরিয়ে তাঁর পরিবর্তে এডিজি (আইনশৃঙ্খলা) হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয় মুকুন্দ রানাডে। অন্যদিকে বিনীত গোয়েলকে রাজ্য আইবির ডিজি পদে পাঠানো হয়েছে।

কারা দফতরেও নতুন মুখ আনা হয়েছে। রাজ্যের নতুন ডিজি (কারা) হিসেবে দায়িত্ব পেয়েছেন নটরাজন রমেশ বাবু। পাশাপাশি লক্ষ্মীনারায়ণ মীনাকে এডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে, যিনি এতদিন এডিজি (সিআইডি) পদে ছিলেন।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাঁদের মূল পদ থেকে সরানো হয়েছে তাঁরা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভোট সংক্রান্ত কোনও দায়িত্বে থাকতে পারবেন না। সেই নির্দেশ মেনেই এই প্রশাসনিক পুনর্বিন্যাস করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন :

লালবাজারে নতুন অধ্যায়(New Commissioner of Police): দায়িত্ব নিলেন অজয় কুমার নন্দ

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury