Bhawanipur
Bhawanipur

Bhawanipur : ভবানীপুরের স্কুলে প্রথম শ্রেণির পড়ুয়াকে সাপের কামড়!

Bengal Liberty : দক্ষিণ কলকাতার ভবানীপুরে স্কুলের ভিতরেই সাপের কামড়ে আহত এক প্রথম শ্রেণির পড়ুয়া (Bhawanipur)। সোমবার সকালে মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগে টিফিনের সময় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ডান হাতে সাপের কামড় লাগার পর স্কুলের শিক্ষকরা দ্রুত ওই নাবালককে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যান। স্কুলের দাবি, মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায় পড়ুয়াটি। চিকিৎসকেরা পরীক্ষা করে স্নেক বাইট হিসেবে চিহ্নিত করার পর শিশুটিকে ভর্তি করে চিকিৎসা শুরু করেছেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল (Bhawanipur)।

Bhawanipur
Bhawanipur

আচমকাই সাপের কামড় (Bhawanipur)

জানা গিয়েছে, টালিগঞ্জের বাসিন্দা ওই প্রথম শ্রেণির পড়ুয়া প্রতিদিনের মতো সোমবারও স্কুলে এসেছিল। সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিনের সময় প্রাথমিক বিভাগের পড়ুয়ারা একতলায় নেমে খেলাধুলা করছিল। সেই সময় আচমকাই তার ডান হাতে সাপের কামড় লাগে বলে অভিযোগ। ঘটনার পরই স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত পড়ুয়াটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। স্কুল সূত্রে খবর, প্রাথমিক বিভাগের ক্লাস মূলত স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলায় হয়। তবে টিফিনের সময় ছোট পড়ুয়ারা একতলায় নেমে আসে। শিক্ষকদের প্রাথমিক অনুমান, একতলার ১৩, ১৪ অথবা ১৫ নম্বর ঘরের আশপাশেই ঘটনাটি ঘটতে পারে। তবে সাপটি ঠিক কোথা থেকে এসেছিল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
Advertisement

সাপের খোঁজে বন দফতর-পুলিশ (Bhawanipur)

ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছেছে পুলিশ এবং বন দফতরের কর্মীরা। স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় সাপটির খোঁজ চলছে। দুপুর পর্যন্ত অবশ্য সাপটির কোনও সন্ধান মেলেনি। ফলে সেটি স্কুলের ভিতরেই কোথাও লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। একইসঙ্গে টিফিনের সময়ের CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ওই সময়ে পড়ুয়ারা ঠিক কোথায় ছিল, আহত ছাত্রটি কোন জায়গায় গিয়েছিল এবং সাপটি কোন দিক থেকে আসতে পারে-ফুটেজ দেখে সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/24/gas-leak/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury