Bengal Liberty : নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে কার্যত বিপর্যস্ত হিমালয়ের কোলের দেশ (Nepal Flood)। এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ ৪০০ জনের মধ্যে রয়েছেন ১০৫ জন ভারতীয়-সহ বহু কৈলাসযাত্রী। এই পরিস্থিতিতে নেপালের পাশে দাঁড়িয়ে সহায়তার বার্তা দিল ভারত। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলে মৃতদের প্রতি শোকপ্রকাশের পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধার ও ত্রাণকাজে নেপাল প্রশাসনের সঙ্গে ভারতীয় দলগুলি সমন্বয় করছে বলেও জানিয়েছেন তিনি (Nepal Flood)।

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির ফোন (Nepal Flood)
নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলে এই কঠিন সময়ে প্রতিবেশী দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে কথা বলেছি। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে।” তিনি আরও বলেন, “নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণকার্য নিয়ে আমাদের দলগুলি নিবিড়ভাবে সমন্বয় করছে প্রতিবেশী দেশের প্রশাসনের সঙ্গে।”

নিখোঁজ বহু পর্যটক (Nepal Flood)
সূত্রের খবর, বিপর্যয়ের সূত্রপাত চিনের তিব্বত এলাকায়। সেখান থেকে বন্যার জল নেপালের রসুয়া জেলায় ঢুকে পড়ে। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশী নদী। বুধবার সকাল থেকেই আচমকা নদীর জলস্তর বাড়তে শুরু করে। এরপরই চিন সীমান্তবর্তী এলাকায় নেমে আসে ভয়াবহ হড়পা বান।জলের তোড়ে রসুয়া জেলার তিমুর ও স্যাফ্রুবেসি এলাকা কার্যত বিধ্বস্ত। ভেসে গিয়েছে বহু বাড়িঘর ও যানবাহন। জলের প্রবল স্রোতে একটি সেতুও ভেঙে ভেসে গিয়েছে। আকস্মিক এই বিপর্যয়ের জেরে বহু মানুষ এখনও নিখোঁজ।
আরও খবর
प्रधानमन्त्री बालेन्द्र शाहसँग कुराकानी गरेँ र नेपालमा आएको बाढीका कारण ज्यान गुमाउनेहरूप्रति समवेदना व्यक्त गरेँ। यस कठिन समयमा भारतका जनता नेपालका आफ्ना दिदीबहिनी तथा दाजुभाइहरूसँग ऐक्यबद्ध भई साथै उभिएका छन्।
भारत नेपाललाई सम्भव भएसम्मका सबै प्रकारका मानवीय सहायता उपलब्ध…
— Narendra Modi (@narendramodi) August 26, 2026
নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটকের খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন ১০৫ জন ভারতীয়। শুধু পর্যটকরাই নন, নিখোঁজ রয়েছেন নেপাল পুলিশের অন্তত ২৬ জন আধিকারিক। পাশাপাশি নেপালি আধাসেনার অন্তত ৭ জওয়ানেরও এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ জোরদার করার পাশাপাশি নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নেপাল প্রশাসন।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/26/nepal-flood-2/


