India Bangladesh Diesel Supply
India Bangladesh Diesel Supply

India Bangladesh Diesel Supply : হরমুজ প্রণালীতে উত্তেজনা, জ্বালানি সঙ্কটের আশঙ্কা-বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত, পাঠাচ্ছে ডিজেল

Bengal Liberty, ১০ মার্চ :

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামাতে কাঁপছে আন্তর্জাতিক জ্বালানি বাজার (India Bangladesh Diesel Supply)। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের বহু দেশে। জ্বালানি সরবরাহ নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়েই প্রতিবেশী বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। জ্বালানি সঙ্কট সামাল দিতে অসমের অসমের নুমালিগড় তৈলশোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বলাই বাহুল্য, এই পদক্ষেপ শুধু জ্বালানি সহায়তাই নয়, দুই প্রতিবেশী দেশের কৌশলগত সম্পর্কেরও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে (India Bangladesh Diesel Supply)।

India Bangladesh Diesel Supply
India Bangladesh Diesel Supply

বাংলাদেশের দিকে ভারতের সাহায্যের হাত (India Bangladesh Diesel Supply)

জানা গেছে, অসমের নুমালিগড় তৈলশোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার টন ডিজেল পাঠানো হবে বাংলাদেশে। ডিজেলটি যাবে পর্বতপুর সীমান্ত হয়ে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, ভারতের সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে আগে থেকেই একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত বাংলাদেশকে মোট ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করবে। বর্তমানে যে পাঁচ হাজার টন ডিজেল পাঠানো হচ্ছে, তা সেই চুক্তির আওতাতেই। তিনি আরও জানান, ছ’মাসের মধ্যে কমপক্ষে ৯০ হাজার টন ডিজেল আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। আগামী দু’মাসের মধ্যেই সেই বরাদ্দের বড় অংশ দেশে পৌঁছে যাবে বলে আশা করছে ঢাকা।

India Bangladesh Diesel Supply
India Bangladesh Diesel Supply

কূটনৈতিক টানাপোড়েন পেরিয়ে আবার জোর পাচ্ছে ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা (India Bangladesh Diesel Supply)

এক সময় দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হওয়ায় ডিজেল রফতানি সাময়িকভাবে বন্ধ রেখেছিল ভারত। বিশেষ করে মুহাম্মদ ইউনূসের সময়কালে দ্বিপাক্ষিক সম্পর্কে সেই প্রভাব পড়েছিল বলে সূত্রের খবর। তবে বর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের সম্পর্কে নতুন করে গতি এসেছে। তার পরেই আবার জ্বালানি সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি।

India Bangladesh Diesel Supply
India Bangladesh Diesel Supply

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা (India Bangladesh Diesel Supply)

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় থমকে গিয়েছে। বিশ্বের মোট তেল রফতানির প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে সেখানে উত্তেজনা বাড়তেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

India Bangladesh Diesel Supply
India Bangladesh Diesel Supply

জ্বালানি বাঁচাতে কড়া পদক্ষেপ বাংলাদেশের (India Bangladesh Diesel Supply)

এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইদের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং সোমবার থেকেই সেগুলি বন্ধ রাখা হয়েছে। সরকারের মতে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে বিদ্যুৎ খরচ কমবে এবং রাস্তায় যানজটও হ্রাস পাবে, ফলে জ্বালানির ব্যবহারও কমবে।

এর পাশাপাশি বাইক ও গাড়িতে জ্বালানি সরবরাহের উপরও সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মোটরবাইকে সর্বাধিক দুই লিটার এবং গাড়িতে সর্বোচ্চ ১০ লিটার জ্বালানি দেওয়া যাবে।

আরও পড়ুন :

Belgharia fake currency racket: ভিডিয়ো কলে ৭০ কোটির জালনোটের টোপ! নেপাল গোয়েন্দাদের জালে কামারহাটির দম্পতি, উদ্ধার বিলাসবহুল গাড়ি ও ট্রাঙ্ক ভর্তি ‘টাকা’

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury