Kolkata Police
Kolkata Police

Kolkata Police: কলকাতা পুলিশে বড়সড় রদবদল, দুই পুলিশ ইনস্পেক্টরের বদলি

Bengal Liberty: কলকাতা পুলিশে বড়সড় প্রশাসনিক রদবদল করা হলো। ১ জুলাই ২০২৬ তারিখে জারি করা কমিশনারের এক আদেশে দুই ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। জনস্বার্থের কথা মাথায় রেখেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

বদলি হওয়া অফিসারদের তালিকা (Kolkata Police)

শিবকান্ত পান্ডেকে ভবানীপুর ট্রাফিক গার্ডের ইনচার্জ (O/C) পদ থেকে বদলি করে কলকাতা আর্মড পুলিশের (KAP) ষষ্ঠ ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

প্রসেনজিৎ ঘোষ, যিনি আগে কলকাতা আর্মড পুলিশের ষষ্ঠ ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন, তাঁকে শিবকান্ত পান্ডের পরিবর্তে ভবানীপুর ট্রাফিক গার্ডের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এই নির্দেশে জানানো হয়েছে যে, এই বদলি অবিলম্বে কার্যকর করা হবে।

আরও পড়ুনঃ নারী নিরাপত্তায় বিশেষ কমিশন ও ‘দুর্গা স্কোয়াড’, পুজোর আগেই রাজ্যজুড়ে চালু হচ্ছে ‘১১২’ হেল্পলাইন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury