Bengal Liberty:
হাসপাতালে মীরা ভট্টাচার্য। কলকাতার নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে(Meera Bhattacharya)। হাসপাতাল সূত্রে খবর, পেটের সমস্যার কারণে শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে ভর্তি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও মীরা ভট্টাচার্যের এটি রুটিন চেক-আপ বলে দলীয় সূত্রে খবর। তবে আচমকা তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে ঘনিষ্ঠ মহলে।

পেটের সমস্যা (Meera Bhattacharya)
সূত্রের খবর, গত পাঁচ দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন মীরাদেবী। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর পেটের সিটি স্ক্যান করা হয়েছে। তবে তাতে কোনও সমস্যা ধরা পড়েনি বলেই হাসপাতাল সূত্রে খবর। শনিবার কোলনোস্কপি করা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। আগের তুলনায় পেটের ব্যথাও কমেছে। আচমকা হাসপাতালে ভর্তি হওয়ায় ঘনিষ্ঠ মহলে উদ্বেগ তৈরি হয়েছে। মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজ নিয়েছেন সন্তান সুচেতন ভট্টাচার্য।
আরও খবর
Meera Bhattacharya
বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একাই থাকতেন মীরা ভট্টাচার্য। তাঁর অসুস্থতার খবর পেয়ে ঘনিষ্ঠরা হাসপাতালে পৌঁছে খোঁজ নিয়েছেন। দ্রুত আরোগ্য কামনাও করেছেন তাঁরা। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গিয়েছিল মীরাদেবীর মুখে। বেশ কয়েক বছর আগেও পেসমেকারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধজায়া।

Meera Bhattacharya
অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দিল্লির AIIMS-এ ভর্তি রয়েছেন প্রবীণ এই নেতা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, রুটিন চেক-আপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সিপিএম সূত্রে খবর, বিমান বসুর একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। ঠিক কী কারণে অস্ত্রোপচার করা হয়েছে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ ‘বাইরে থেকে ছাত্রদের প্ররোচনা দেওয়া উচিত নয়’! যাদবপুর প্রসঙ্গে মন্তব্য অর্থমন্ত্রীর


