Night Bus Service
Night Bus Service

Night Bus Service: সুভাষ চক্রবর্তীর স্মৃতি উসকে ফের শহরে রাত্রিকালীন বাস পরিষেবা, উদ্যোগ বর্তমান পরিবহণ মন্ত্রীর

Bengal Liberty: একসময় বাম জমানায় তৎকালীন পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে কলকাতায় চালু হয়েছিল রাত্রিকালীন বাস পরিষেবা। যদিও যাত্রী সংকট, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবের মতো বিভিন্ন কারণে সেই পরিষেবা সেবার মুখ দেখেনি এবং অল্পদিনের মধ্যেই তা বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘকাল বাদে সেই অধ্যায়কে পেছনে ফেলে এবার শহরের নাইট সার্ভিস বা রাত্রিকালীন বাস পরিষেবা ফের চালু করার ঐতিহাসিক পদক্ষেপ করলেন বর্তমান পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।

Advertisement
Advertisement

নতুন পরিষেবা ও যাত্রীদের স্বস্তি (Night Bus Service)

হাসপাতাল ও দূরপাল্লার ট্রেন বা বিমানযাত্রীদের কথা মাথায় রেখে আজ থেকেই কলকাতা ও শহরতলী জুড়ে এই নাইট বাস পরিষেবা শুরু হচ্ছে। হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বিমানবন্দরকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ রুটে রাত সাড়ে বারোটা এবং দশটা পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতকে অনেক সহজ করে তুলবে।

Advertisement
Advertisement

পরিকাঠামো উন্নয়নের আশ্বাস (Night Bus Service)

অতীতে বাম জমানার সেই ব্যর্থ নাইট সার্ভিসের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে বর্তমান সরকার। পাশাপাশি, পরিবহণ মন্ত্রী অর্জুন সিং আশ্বাস দিয়েছেন যে শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলির অবস্থা খারাপ রয়েছে, সেগুলির কাজও খুব দ্রুত সম্পূর্ণ করে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হবে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/01/baranagar-accident/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury