Congress Workers Attacked
Congress Workers Attacked

West Bengal Congress :ওয়ার্ড পুনর্বিন্যাসে সর্বদলীয় বৈঠকের দাবি; কেএমসি ও কমিশনারকে চিঠি কংগ্রেসের

Bengal Liberty: 

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ‘ডিলিমিটেশন’ প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলে পুর কমিশনার এবং প্রশাসক স্মিতা পাণ্ডেকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই চিঠিতে ডিলিমিটেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছেন।

Advertisement
Advertisement

West Bengal Congress

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে প্রায় ২০০ করার প্রক্রিয়া শুরু হলেও তার আগে কোনো সর্বদলীয় বৈঠক করা হয়নি। কংগ্রেসের মতে, সব রাজনৈতিক দলের মতামত নিয়ে পরিকল্পনা করলে এই প্রশাসনিক সিদ্ধান্ত আরও কার্যকর ও গ্রহণযোগ্য হতে পারত।

 

West Bengal Congress ডিলিমিটেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনস্বার্থের দাবি

 

প্রদেশ কংগ্রেসের দাবি, অতীতে ১৯৮০, ২০১০ ও ২০১২ সালে জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছিল। অথচ এবার পূর্ণাঙ্গ জনগণনা ছাড়াই ডিলিমিটেশন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি, এখনো পর্যন্ত কোনো খসড়া প্রকাশ না করায় গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে দল।

West Bengal Congress
West Bengal Congress

West Bengal Congress

 

চিঠিতে আরও বলা হয়েছে, তড়িঘড়ি ওয়ার্ডের সীমানা পরিবর্তন করা হলে স্বাভাবিক নাগরিক পরিষেবা ব্যাহত হতে পারে। একই সঙ্গে কলকাতায় চলমান জনগণনা ও ‘সেলফ-ইনিউমারেশন’ প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। সাধারণ মানুষের মধ্যে পর্যাপ্ত সচেতনতা গড়ে তুলতে প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় বলে তাদের অভিযোগ। বিশেষ করে প্রবীণ নাগরিকদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ড অফিস বা বুথে সহায়তা কেন্দ্র খোলার দাবি জানানো হয়েছে।

 

West Bengal Congress

 

অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক ডেকে ওয়ার্ড পুনর্বিন্যাস ও জনগণনাসহ উত্থাপিত সবকটি বিষয় বিবেচনার জন্য চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ মাত্র ৩৪ বছরেই থেমে গেল লড়াই! ঘুমের মধ্যেই হৃদরোগে প্রয়াত ইউএফসি তারকা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury