West Bengal Weather 4 March
West Bengal Weather 4 March

West Bengal Weather 4 March: বসন্ত বিদায়, বঙ্গে চড়ছে পারদ! সপ্তাহান্তে বৃষ্টির ইঙ্গিত হাওয়া অফিসের

Bengal Liberty Desk, ৪ মার্চ, কলকাতা: বসন্তের আমেজ কাটিয়ে ধীরে ধীরে গরম বাড়তে শুরু করেছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। গত কয়েক দিনের তুলনায় এদিনের তাপমাত্রার গ্রাফ সামান্য উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather 4 March)।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 4 March)-

West Bengal Weather 4 March
West Bengal Weather 4 March

কলকাতায় আজ আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষে অর্থাৎ আগামী রবিবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন (West Bengal Weather 4 March)-

West Bengal Weather 3 March: রঙের উৎসবে রোদের দাপট, বঙ্গে চড়ছে পারদ, বৃষ্টির সম্ভাবনা কোন জেলায়?

West Bengal Weather 2 March: ফাল্গুনেই বৈশাখের মেজাজ, বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন…

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather 4 March)-

West Bengal Weather 4 March
West Bengal Weather 4 March

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী রবি ও সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather 4 March)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury