জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়েছে উপত্যকা
জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়েছে উপত্যকা

১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! ভূস্বর্গে জঙ্গি হামলার জেরে জরুরি বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রকের!

Bengal Liberty : উৎসবের মরসুমের রেশ কাটতে না কাটতেই মর্মান্তিক জঙ্গি হামলার জেরে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের কুলগাম। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, একে-৪৭ বা ওই ধরনের কোনও অস্ত্র দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি চালায় দুই জঙ্গি। সিআরপিএফ জওয়ানরা পাল্টা জবাব দিলেও বাইকে চেপেই পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসবাদীরা। অন্যদিকে, এদিনের ঘটনার পর গোটা জম্মু-কাশ্মীরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তড়িঘড়ি জরুরি বৈঠক ডেকেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১৪ সাল থেকেই জঙ্গিদমনের বিরুদ্ধে বরাবরই কড়া অবস্থান গ্রহণ করেছে কেন্দ্রের মোদি সরকার।

সেই সঙ্গে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধেও একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপের মধ্য দিয়ে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনা। কিন্তু তার পরেও কেন বারবার উপত্যকাজুড়ে এ ধরনের হামলা হচ্ছে? হামলার নেপথ্যে কে বা কারা? তা নিয়েই উঠছে প্রশ্ন।

সম্প্রতি বাংলাদেশে ফেরার জন্য ভিসা, পাসপোর্ট ও জরুরি কাগজপত্রের বিষয় এবং বর্তমান সরকারের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমান সরকারে আসার পর থেকেই নরমে-গরমে ভারতের সঙ্গে সম্পর্ক চলছে। শেখ হাসিনা যাতে বাংলাদেশে পৌঁছতে না পারেন, তার জন্যই কি কোনও বার্তা দেওয়া হল?

সম্প্রতি দীপাবলির শুভলগ্নে দেশজুড়ে শুভেচ্ছাবার্তার মধ্যেই পাকিস্তানের তরফ থেকেও অত্যন্ত কৌশলে ভারতকে শুভেচ্ছাবার্তা জানানো হয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাষ্ট্রসংঘের মঞ্চেও বারবার পাকিস্তানের বিভিন্ন প্রশ্নের জবাব ভারত সরাসরিভাবেই দিয়েছে। রাষ্ট্রসংঘে চূড়ান্ত অপমানিত হওয়ার পরেই কি আবারও শান্ত কাশ্মীরকে অশান্ত করার মনোভাব নিয়ে ভারতের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গিরা? প্রশ্ন অনেক, উত্তর কি আদৌ মিলবে?

সব মিলিয়ে উৎসবের আবহের মধ্যেই আবারও রক্তাক্ত ভূস্বর্গ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।