BJP Government: উন্নয়নে গতি আনতে মন্ত্রী-বিধায়ক বৈঠক বাধ্যতামূলক রাজ্যে

Bengal Liberty: 

বাংলায় নতুন সরকারের বয়স তিন মাস। নাগরিক পরিষেবা আরও কার্যকর করা এবং উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে একের পর এক পদক্ষেপ করছে রাজ্য সরকার। এবার সেই প্রক্রিয়াকে আরও সক্রিয় করতে সব দপ্তরের মন্ত্রীদের জন্য ‘বিধায়ক মিট’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, বিধানসভার অধিবেশন থাকুক বা না থাকুক, সপ্তাহে নির্দিষ্ট একদিন বিধায়কদের সঙ্গে বৈঠক করতে হবে মন্ত্রীদের।

Advertisement
Advertisement

BJP Government

 

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই নাগরিক পরিষেবা দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উপর জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট জানিয়েছেন, মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্যেই এবার মন্ত্রীদের জন্য নতুন এই নির্দেশ জারি করা হয়েছে।

 

 

সপ্তাহে একদিন বিধায়কদের অভিযোগ-সমস্যা শুনবেন সব দফতরের মন্ত্রীরা

 

সূত্রের খবর, বিধায়কদের কাছ থেকে তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের। নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজে গতি আনতেই সপ্তাহে একটি দিন বিধায়কদের সঙ্গে বৈঠকের জন্য নির্দিষ্ট রাখতে হবে। বৈঠকে এলাকার নাগরিক সমস্যা, সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগ এবং উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

 

BJP Government
BJP Government

BJP Government

 

জানা গিয়েছে, সপ্তাহের কোন দিন কোন দপ্তরের মন্ত্রী বিধানসভায় বসে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন, সেই সূচিও শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

 

এই বৈঠকে বিভিন্ন বিধানসভা এলাকার রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, সেচ, পুর পরিষেবা-সহ নাগরিকদের দৈনন্দিন সমস্যা সরাসরি বিধায়কদের কাছ থেকে শুনবেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। বৈঠকে উঠে আসা বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হবে।

 

BJP Government

Advertisement
Advertisement

সরকারের মতে, এই উদ্যোগের ফলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দ্রুত সরকারের নজরে পৌঁছবে এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেও গতি আসবে। নাগরিক পরিষেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা।

 

আরও পড়ুনঃ  বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক, মামলা খারিজ হাই কোর্টে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury