Shrutinath Praharaj
Shrutinath Praharaj

Shrutinath Praharaj : আইন অমান্য আন্দোলনে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথের জামিন মঞ্জুর

Bengal Liberty : চুঁচুড়ায় সিটুর আইন অমান্য আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সিপিআই(এম)-এর প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ-সহ তিনজন (Shrutinath Praharaj)। সোমবার রাতে তাঁদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে পেশ করা হয়। শুনানি শেষে তিনজনেরই জামিন মঞ্জুর করেছেন বিচারক। পুলিশের দাবি, আইন অমান্য আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা, বিশৃঙ্খলা এবং পুলিশ কর্মীদের আঘাত করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে (Shrutinath Praharaj)।

Advertisement
Advertisement

ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে লাঠিচার্জ পুলিশের (Shrutinath Praharaj)

গত ১০ অগস্ট চুঁচুড়ার ঘড়ির মোড়ে সিটুর আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জেলাশাসকের দফতরের দিকে এগোনোর চেষ্টা করেন বাম শ্রমজীবী সংগঠনের কর্মী-সমর্থকরা। তাঁদের আটকাতে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। অভিযোগ, পুলিশের বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় কয়েকজন বাম কর্মী আহত হন। পাশাপাশি দু’জন পুলিশ কর্মীও জখম হন। ঘটনার দিনই ৪০ জনের বেশি সিটু কর্মীকে আটক করা হয়েছিল। পরে চারজনকে গ্রেফতার করা হয়। পরদিন তাঁদের চুঁচুড়া আদালতে পেশ করা হলে জামিন দেন বিচারক।

Advertisement
Advertisement

বাড়ি থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক (Shrutinath Praharaj)

ওই ঘটনার তদন্তের পর সোমবার রাতে ফের গ্রেফতার অভিযান চালায় চুঁচুড়া থানার পুলিশ। উত্তরপাড়ার বাড়ি থেকে প্রাক্তন সিপিএম বিধায়ক ড. শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে কোন্নগরের দুই সিপিআই(এম) কর্মী দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তীও গ্রেফতার হন। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের কাজে বাধা দেওয়া, বিশৃঙ্খলা তৈরি এবং পুলিশকে আঘাত করার অভিযোগেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তিনজনকেই চুঁচুড়া জেলা আদালতে পেশ করা হয়। শুনানি শেষে তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/25/adhir-ranjan-chowdhury-17/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury