West Bengal SIR
Bengal liberty : বিহারের বিধানসভা নির্বাচনের পর দেশ জুড়ে শুরু হল স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) প্রস্তুতি। এই আবহে বঙ্গের এসআইআর-এর প্রস্তুতি কত দূর তা খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে পা রাখলেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীসহ চার সদস্যের প্রতিনিধি দল।
গতকাল রাত ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। ইএমবাইপাসের পাঁচতারা হোটেলে রাত্রিবাস করেন তাঁরা।

দুদিনের বঙ্গ সফরে একগুচ্ছ কর্মসূচী (SIR UPDATE)
সূত্রের খবর, দু’দিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার বৈঠকে আগারওয়ালের উপস্থিত থাকবেন। ভিডিও কনফারেন্স- এর মাধ্যমে চলবে দুই দিনের এই বৈঠক।
উল্লেখ্য, উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য সেই জেলাগুলোর অধিকারীকদের এবারের বৈঠকে না-বসার নির্দেশ দিয়েছিল কমিশন।এই মাসেই অন্য একটি তারিখ দেওয়া হবে উত্তরবঙ্গের কর্তব্যরত অধিকারীদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক সারার জন্য। তেমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
বুধবার বৈঠক শেষে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যাবেন। এই বিধানসভা কেন্দ্রেই প্রথম ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল ৷ যার জেরে চার আধিকারিক সাসপেন্ড হয়েছিলেন। রাজারহাটে জেলা পরিষদ ভবনে রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন এই দুই বিধানসভার ইআরও, এইআরও-দের সঙ্গে বৈঠক করবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ।
আগামীকাল কোলাঘাট অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ইআরও এবং এইআরও-দের সঙ্গে বৈঠক করবেন সিনিয়র ডেপুটি কমিশনার। এরপর কোলাঘাট থেকেই কলকাতায় ফিরে তারপর দিল্লির উদ্দেশে রওনা হবেন তাঁরা ।
