birbhum
Bengal Liberty: অনুব্রত গড়ে পুলিশের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বীরভূমের মোঃবাজারে এলাকার দুই পুলিশকর্মী ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে নিয়মিত টাকা তুলত।ব্যবসায়ীদের অভিযোগ, কখনও দোকান খোলা রাখতে হলে, কখনও আবার ট্রাক পার্ক করতে হলে, এমন নানা অজুহাতে টাকা অভিযুক্ত ওই দুই পুলিশকর্মী টাকা তুলত। যার জেরে ওই এলাকায় ব্যবসা করা রীতিমতো চাপের হয়ে উঠছিল।

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের(Birbhum)
স্থানীয়দের বক্তব্য, পুলিশের কর্তব্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে পুলিশের বিরুদ্ধে এ ধরণের তোলাবাজির অভিযোগ প্রশাসনের প্রতি আস্থা নষ্ট করছে।
পুলিশ সূত্রের খবর,ইতিমধ্যেই এই ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ। মোঃবাজার থানার আইসি জানান, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে পদক্ষেপ নেওয়া হবে।এখন দেখার, বাস্তবে অভিযুক্ত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে শেষ পর্যন্ত কী পদক্ষেপ করে প্রশাসন।
