Suvendu Adhikari
Bengal Liberty: আগামী ১৬ তারিখ নাগড়াকাটা যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, যেখানে খগেন মুর্মু, শঙ্কর ঘোষকে আক্রমণ করা হয়েছে, সেই চত্বর থেকে ঢিল ছোড়া দূরত্বের মধ্যে বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের একটা অংশ ত্রাণ বিলি করবেন।

সূত্রের খবর, (subhendu adhikari)
লক্ষ-লক্ষ টাকার ত্রাণ সামগ্রী সংগ্রহের কাজ সমাপ্ত হয়েছে। এবার বিলি করার পালা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে নাগড়াকাটাতে ত্রাণ বিলি করতে গিয়ে তৃণমূলের ‘গুন্ডা’ বাহিনী দ্বারা আক্রান্ত হন আদিবাসী সাংসদ খগেন মুর্মু এবং বিধানসভার বিরোধী মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। জনপ্রতিনিধিরা যদি এভাবে আক্রমণের শিকার হয়ে রক্তাক্ত হন, তাহলে সাধারণ মানুষের কি হবে! ঘটনার কয়েকদিনের ব্যবধানে নাগড়াকাটায় পুনরায় যান বিরোধী মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। এদিকে, এই ঘটনার প্রতিবাদে গত ১৩ তারিখ থেকে আদিবাসীরা দিকে-দিকে প্রতিবাদ মিছিলে অংশ নিচ্ছেন। আজও কলকাতায় বিজেপি বিধায়ক, সাংসদের সঙ্গে আদিবাসীরাও মিছিলে অংশ নেন।
