Kinjarapu Ram Mohan Naidu
Bengal Liberty: বড় পদক্ষেপ উড়ান মন্ত্রীকের! ইন্ডিগোর চলমান অপারেশনাল সঙ্কটের সমাধানের সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২৪ ঘণ্টার মধ্যে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে পৌঁছে যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখতে হবে দায়িত্ব প্রাপ্ত সিনিয়র আধিকারিকদের। এমনটাই নির্দেশিকা জারি করেছে উড়ান মন্ত্রকের।
এয়ারলাইনের কার্যক্রম, যাত্রীদের প্রতিক্রিয়া এবং যাত্রী পরিষেবা বিষয়টি খতিয়ে দেখতে হবে সিনিয়র আধিকারিকদের। কোনওরকমের ত্রুটি নজরে এলে অবিলম্বে তা মেটানোর উদ্যোগ নিতে হবে।
কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে,(IndiGo)
ডিসেম্বর ৩ থেকে ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ার পর থেকেই মন্ত্রক ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) দেশের বিমানবন্দরগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।পরিস্থিতি মোকাবিলা করতে মন্ত্রকের সব ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
রাজ্যসভায় বক্তব্য পেশ করার সময় বিমান মন্ত্রী রাম মোহন নায়ডু জানান, ইন্ডিগোর সমস্যাগুলি মূলত অভ্যন্তরীণ ক্রু রোস্টারিং ও অপারেশনাল পরিকল্পনার ত্রুটি, AMSS (Aircraft Maintenance and Scheduling System)-এর নয়।তাঁর আরও সংযোজন, Flight Duty Time Limitations (FDTL) নিয়ে সমস্ত সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনোরকম আপস করা হবে না।
