Thailand-Combodia clash
Bengal Liberty: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ অব্যাহত, মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংঘর্ষ বিরতি চুক্তিতে সই করেও ফের যুদ্ধে জড়াল কম্বোডিয়া ও থাইল্যান্ড। এই দুই দেশের মধ্যে এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রায় ৮০০ কিলোমিটার স্থলভাগে আঞ্চলিক সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলছে।
হতাহতের সংখ্যা (Thailand-Combodia clash)
সূত্রের খবর, থাইল্যান্ডের(Thailand) সেনাবাহিনীর উপর আচমকা হামলা চালায় কম্বোডিয়ার (Combodia) সেনারা। তাতে থাইল্যান্ডের এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন চার জন। পাল্টা থাইল্যান্ডের তরফে এয়ার স্ট্রাইক করা হয়েছে বলে খবর। অপরদিকে, কম্বোডিয়া জানিয়েছে, থাই বাহিনীর রাতভর গোলাবর্ষণে তাদের আরও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর ফলে সাম্প্রতিক সংঘর্ষে কম্বোডিয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত। এই উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকা সমর্থিত শান্তি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কক(Bangkok)।
সংঘর্ষ বিরতি লঙ্ঘন (Thailand-Combodia clash)
দুই দেশই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। জানা গেছে, কম্বোডিয়ার সামরিক অভিযানের কয়েক ঘণ্টা পরে এয়ারস্ট্রাইক করে থাইল্যান্ড।
এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রক অভিযোগ করেন,‘৮ ডিসেম্বর, সোমবার ভোর ৫টা ৪ মিনিটে থাই সামরিক বাহিনী প্রিয়াহ ভিহিয়ার প্রদেশের আন সেস এলাকায় কম্বোডিয়ার সেনাবাহিনীর উপর আক্রমণ শুরু করে।’ তিনি আরও বলেন, কম্বোডিয়া প্রতিশোধ নেয়নি এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে।
সূত্রের খবর, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষটি জুলাইতে শুরু হয়েছিল। তাতে দু’পক্ষের ৪৩ জন নিহত হয় এবং যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে প্রায় তিন লক্ষ লোক বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। সেই সময়, রাষ্ট্রপতি ট্রাম্প সীমান্ত সংঘাতের অবসানে একটি ঐতিহাসিক সাফল্যের দাবি করেছিলেন। তাঁর এই ভূমিকার জন্য কম্বোডিয়া ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করেছিল। তবে, বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সেই যুদ্ধবিরতি টেকসই হয়নি।
প্রসঙ্গত, ফ্রান্সের উপনিবেশ থাকার সময় থেকেই সীমানা চিহ্নিতকরণ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতবিরোধ। দুই দেশই সীমান্ত বরাবর বেশ কয়েকটি ধর্মীয় স্থান নিজেদের বলে দাবি করে। দুই দেশের সীমানা চিহ্নিতকরণ নিয়েই দীর্ঘদিন ধরে চলছে মতবিরোধ।
