SIR
Bengal Liberty: এ যেন সত্যজিৎ রায়ের হজবরল—ছিল রুমাল, হল বিড়াল! (SIR)
এনুমারেশন পর্ব শেষ হতেই এক অবাক করা ঘটনা নজরে আসে নির্বাচন আধিকারিকদের। ২০০২ সালের SIR-এ যেখানে পদবি ছিল দাস, সেখানে ২০২৫ সালের SIR পর্বে তা হয়ে গিয়েছে কর্মকার। এক-দু’জনের ক্ষেত্রে হলে সন্দেহের কিছু থাকত না, কিন্তু পার্টেই এক সমস্যা। ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের তথ্যের কোনও মিল নেই।
কোথায় মিলল এই সমস্যার নজির? (SIR)
২৫৫ নম্বর বাঁকুড়া বিধানসভার বিষ্ণুপুর এলাকার ১২৬ নম্বর পার্টে একাধিক ভোটারের ক্ষেত্রে ২০০২ সালে পদবি ছিল দাস। পরবর্তীতে ২০১২ সালে তাঁরা পদবি পরিবর্তন করে কর্মকার করেন। তবে ফর্ম ফিলাপের সময় ২০০২ সালের তথ্য দিতে গিয়ে তাঁরা দাস পদবিই লেখেন। তাতেই এক প্রকার যান ধরা পড়ে যান ওই সমস্ত ভোটাররা। কিন্তু এখনের ভোটার তালিকায় তাঁদের পদবি কর্মকার উল্লেখ রয়েছে। সুতরাং বর্তমান ভোটার তালিকার তথ্যের সঙ্গে তাঁদের পূর্বের তথ্যের কোনও মিল নেই (SIR)।
ফর্ম যাচাইয়ের সময় বিষ্ণুপুরের এই ঘটনাটি নির্বাচন কমিশনের নজরে আসে। আধিকারিকদের বক্তব্য, এই ভুলের জন্য সরাসরি বিএলও-দের কোনও দোষ নেই। কারণ ভোটাররাই এনুমারেশন ফর্মে যে তথ্য দিয়েছেন তা শুধুই আপলোড করেছেন বিএলও’রা।
তবে প্রশ্ন উঠছে কেন এমন হল? পদবি পরিবর্তনের কারণই বা কী? এই বিষয়টি জানতে কমিশনের পদস্থ আধিকারিকরা গোটা গ্রামকে হিয়ারিংয়ে তলব করার সিদ্ধান্ত নিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
