West Bengal Weather
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: দোরগোড়ায় বড়দিন (Christmas)। ডিসেম্বরের শুরুতে ব্যাটিং শুরু করলেও প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি শীত (Winter)।শীতের অপেক্ষায় ছিলেন শীতপ্রেমীরা। তবে বড়দিনের (Christmas) মরসুমে ফের ঠান্ডার কামব্যাক। আজ, রবিবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বড়দিনের আগে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কিছুটা বেড়েছিল তাপমাত্রার পারদ। স্বাভাবিক ভাবেই আশঙ্কা করা হচ্ছিল বছর শেষে কি আদৌও শীতসুখ পাওয়া যাবে? রবিবার ছুটির দিনে শীতের আরও একবার ব্যাটিং দেখে স্বস্তিতে রাজ্যবাসী (West Bengal Weather)।
কী বলছে হাওয়া অফিস? (West Bengal Weather)
রাজ্যে শীতের আমেজ থাকবে।নতুন সপ্তাহে, উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office)। ভারতীয় মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর পর্যন্ত দুই বঙ্গেই প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যা যান চলাচলে প্রভাব ফেলতে পারে।

দক্ষিণের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, বড়দিনের আগে ফের নামবে রাতের পারদ। জেলায় জেলায় ২ থেকে ৩ ডিগ্রি রাতের পারদ পতনের পূর্বাভাস বড়দিনের মরসুমে। দক্ষিণের জেলাগুলোতে বিশেষ করে হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা ছাড়া আর কোনও অসুবিধা নেই। পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে রাতে একটু বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। তাপমাত্রা থাকবে ১১-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। ২৬ ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আরও জাঁকিয়ে বসেছে শীত। তবে তাপমাত্রার বড়সড় কোনও হেরফের নেই। রবিবার ঘন কুয়াশা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামীকাল, সোমবার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি, বিশেষ করে তরাই-ডুয়ার্স এলাকায়।
কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতায় সকালে হালকা কুয়াশা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। বড়দিনের সপ্তাহে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

