Suvendu in the High Court
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: ২০১০ সালের মার্চ মাসের পর পশ্চিমবঙ্গে প্রদত্ত ওবিসি শংসাপত্র (OBC Certificate) আগেই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High court)। সেই নির্দেশ থাকা সত্ত্বেও পড়াশোনা ও চাকরির সুযোগ-সুবিধার পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর নথি হিসেবেও ওই ওবিসি শংসাপত্র ব্যবহার করা হচ্ছে-এই অভিযোগে সম্প্রতি কলকাতা হাই কোর্টে মামলা (Case) দায়ের হয় (OBC certificate for SIR)।
মামলায় SIR–এর গ্রহণযোগ্য নথির তালিকা থেকে OBC শংসাপত্র বাদ দেওয়ার আবেদন জানানো হয়। বুধবার সেই সংক্রান্ত মামলাতেই SIR-এর নথি হিসাবে OBC শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি না, জাতীয় নির্বাচন কমিশনকে (Election commission of India) সেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত (High court)। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখিয়ে জানাতে হবে ২০১০ সালের মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র SIR-এর নথি হিসেবে গ্রহণযোগ্য হবে কি না (OBC certificate for SIR)।

আবেদনকারীর আইনজীবী অরিজিৎ বক্সির দাবি, SIR-এর গ্রহণযোগ্য নথির মধ্যে জাতিগত শংসাপত্র অন্তর্ভুক্ত থাকায় বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেন। যদিও কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি বলে অভিযোগ। তাঁর আরও বক্তব্য, গত বছর ২২ মে কলকাতা হাই কোর্ট স্পষ্টভাবে ২০১০ সালের পর তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় এবং নির্দেশ দেয়, সেগুলি ভবিষ্যতে আর কোনও কাজে ব্যবহার করা যাবে না। সেই নির্দেশ মেনেই SIR-এ ওই শংসাপত্রের ব্যবহার বন্ধ করা উচিত (OBC certificate for SIR)।
এদিকে রাজ্যে SIR-এর খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে শুনানি ও নথি যাচাইয়ের প্রক্রিয়া। শুনানিপর্বে প্রামাণ্য নথি হিসেবে মোট ১৩টি নথির কথা জানিয়েছে কমিশন, যার মধ্যে তফসিলি জাতি, তফসিলি জনজাতি ও ওবিসি শংসাপত্রও রয়েছে। এই পরিস্থিতিতে বাতিল হওয়া OBC শংসাপত্রের ব্যবহার বন্ধের দাবিতে বিজেপি হাই কোর্টের দ্বারস্থ হয়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, SIR-এর সংক্রান্ত সমস্ত বিষয় একসঙ্গে বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে (OBC certificate for SIR)।
