West Bengal weather forecast
Bengal liberty Desk, ৩১ ডিসেম্বর: নতুন বছরের কাউন্টডাউন শুরু। বছরের শষ দিনে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। গতকাল, মঙ্গলবার কলকাতায় (Kolkata) ছিল মরশুমের শীতলতম দিন (West Bengal weather forecast)। আজ, বুধবার নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলল শীত। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে। অর্থাৎ এক দিনে পারদ পতন প্রায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়েও তা ২.৮ ডিগ্রি কম। সব মিলিয়ে হাড়কাঁপানো ঠান্ডা রাজ্যজুড়ে। সকলেরই প্রশ্ন, বছরের প্রথম দিনগুলিতে কী তাপমাত্রা বাড়বে (West Bengal weather forecast)?
কলকাতার আবহাওয়া (West Bengal weather forecast)
গতকাল, মঙ্গলবার কলকাতায় ছিল মরশুমের শীতলতম দিন (West Bengal weather forecast)। তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। এদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫.৮ ডিগ্রি কম। সকালের দিকে কুয়াশার জেরে শহরে ভোরের দিকে দৃশ্যমানতা একদম তলানিতে ঠেকে (West Bengal weather forecast)। তবে সকালের দিকে কুয়াশা থাকলেও বছরের শেষ দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ মূলত পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)। কুয়াশার জেরে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে (West Bengal weather forecast)।
দক্ষিণের আবহাওয়া (West Bengal weather forecast)
তাপমাত্রার নিরিখে কালিম্পংকে টেক্কা দিয়েছে বাঁকুড়া। মঙ্গলবার পুরুলিয়ার তাপমাত্রা ৭.২ ডিগ্রিতে নেমে গিয়েছিল। যা দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন। শ্রীনিকেতনে ৭.৩ ডিগ্রি, আসানসোলে ৯.১ ডিগ্রি, বর্ধমানে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল (West Bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (West Bengal weather forecast)
উত্তরবঙ্গে কুয়াশার পরিস্থিতি আরও ভয়াবহ। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে (West Bengal weather forecast)। কোচবিহারের কিছু জায়গায় বিকেলেও দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যেতে পারে। উত্তরের জেলাগুলিতে কুয়শার হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস (West Bengal weather forecast)।
