West Bengal weather forecast
Bengal Liberty: শীত যে এবার নিজের শক্তি পুরোপুরি দেখাতে নেমেছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাংলার মানুষ। কোচবিহার থেকে কাকদ্বীপ—সকাল শুরু মানেই কনকনে ঠান্ডা, কুয়াশায় ঢাকা রাস্তাঘাট। ডিসেম্বরের শেষ প্রান্তে এসে পারদপতনের নতুন নতুন নজির তৈরি হচ্ছে। বহু বছর পর এমন ঠান্ডা ডিসেম্বর দেখছে কলকাতা-সহ গোটা বাংলা। আবহাওয়া দফতরের মতে, মঙ্গলবারই মরসুমের সবচেয়ে শীতল দিনের সাক্ষী থাকল শহর কলকাতা weather update।
কী বলছে হাওয়া অফিস? (weather update)
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। অর্থাৎ, শীতের এই কনকনানি ভাব আপাতত কাটছে না। এর পরে ধীরে ধীরে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে। তবে ইংরেজির নতুন বছরের আগে দক্ষিণবঙ্গে শীত কমার কোনও ইঙ্গিত নেই।
দক্ষিণের আবহাওয়া (weather update)
দক্ষিণবঙ্গ জুড়েই শীতের দাপট স্পষ্ট। রবিবার রাতে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াসে—দক্ষিণবঙ্গে এটাই সবচেয়ে কম। শ্রীনিকেতনে পারদ ছিল ৭.৩ ডিগ্রি, বর্ধমানে ৯ ডিগ্রি, আসানসোলে ৯.১ ডিগ্রি।
উত্তরের আবহাওয়া (weather update)
উত্তরবঙ্গে শীতের সঙ্গে কুয়াশার দাপট আরও বেশি। শৈলশহর দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে পারদ ১০ ডিগ্রি, কোচবিহারে ১৩.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জন্য আলাদা করে সতর্কতা জারি করেছে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মঙ্গলবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেখানে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে মাত্র ৫০ মিটারে। কোচবিহারের কিছু এলাকায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
এদিকে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া (weather update)
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা আরও এক ধাক্কায় নেমে হয়েছে ১২.৬ ডিগ্রি—যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। শুধু তাই নয়, শহরের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল মাত্র ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম weather update।
মঙ্গলবার আকাশ মূলত পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শীতের এই দাপটে আপাতত কাঁপুনিই যেন বাংলার নিত্যসঙ্গী।
