Netaji Subhas Chandra Bose
বিট্টু রায়চৌধুরী, Bengal Liberty: জাপানের রেনকোজি মন্দিরে নেতাজির (Netaji) চিতাভস্ম সযত্নে রাখা! এবং, সেটিকে দেশে ফিরিয়ে আনার চক্রান্ত করছেন পরিবারের একাংশ। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ‘তাইওয়ান ফাইল’ সরাসরি রাষ্ট্রপতি ভবনে পাঠালেন বাংলার দুই নেতাজি গবেষক সৈকত নিয়োগী এবং সৌমব্রত দাশগুপ্ত।

তাইওয়ান রিপোর্ট (Netaji)
১৯৫৬ সালের তদন্তের প্রেক্ষিতে ‘তাইওয়ান রিপোর্ট’ প্রকাশিত হয়। সেই কপি ভারতের হাতেও রয়েছে। মূলত, এই রিপোর্ট স্পষ্ট দাবি করছে, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। এক্ষেত্রে, মুখার্জি কমিশনও সরাসরি ‘তাইওয়ান রিপোর্ট’-এর ওপর ভিত্তি করে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্ব সম্পূর্ণ খারিজ করে দেয়। এবার, সেই রিপোর্টের কপি সংশ্লিষ্ট দুই নেতাজি গবেষক রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছেন বলে খবর।
ইতিমধ্যে, চন্দ্র বসু নেতাজির ভুয়ো চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন। এই আবহে সৈকত, সৌমব্রতর এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। গোটা ঘটনার প্রেক্ষিতে সৈকত নিয়োগীর বক্তব্য, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসুর তথাকথিত মিথ্যা চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার জন্য যে চক্রান্ত শুরু হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ। মহামান্য রাষ্ট্রপতির কাছে ‘তাইওয়ান রিপোর্ট’ পাঠিয়ে আবেদন জানালাম এই চক্রান্ত বন্ধ হোক।’’
