SIR Hearing Violence in Kumarganj BDO office
Bengal Lliberty Desk, ২৫ জানুয়ারি: মাইক্রো অবজারভারকে চড় মারছেন উত্তেজিত জনতা। হাতজোড় করে প্রাণভিক্ষা চাইছেন ওই সরকারি আধিকারিক, এমনই চাঞ্চল্যকর ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে (SIR Hearing Violence in Kumarganj BDO office)। এই ছবি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিস (বিডিও) চত্বরের (SIR Hearing Violence in Kumarganj BDO office)। গতকাল, শনিবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধনীর শুনানি চলাকালীন অশান্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে। ঘটনা ঘিরে বিডিও অফিসে ভাঙচুর করা হয় এবং দুই সরকারি আধিকারিক আক্রান্ত হন (SIR Hearing Violence in Kumarganj BDO office)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
কী ঘটনা (SIR Hearing Violence in Kumarganj BDO office)?

শনিবার, কুমারগঞ্জ বিডিও অফিসে ভোটার তালিকা সংশোধনের শুনানি (SIR Hearing Violence in Kumarganj BDO office) চলছিল। অভিযোগ, শুনানিপর্বে ‘নো ম্যাচিং’ (No Matching) দেখিয়ে বহু বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চেষ্টা চলছিল, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। প্রথমে সাধারণ মানুষ বিক্ষোভ দেখালেও, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে (SIR Hearing Violence in Kumarganj BDO office)।
এরপরেই উত্তেজিত জনতা শুনানিকক্ষের ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে। মাইক্রো অবজারভারের (SIR Hearing Violence in Kumarganj BDO office) উপর চড়াও হয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে বিডিও নিজে ঘটনাস্থলে যান এবং আহত আধিকারিকদের উদ্ধার করেন। পরে পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে (SIR Hearing Violence in Kumarganj BDO office)।
রাজনৈতিক চাপানউতোর (SIR Hearing Violence in Kumarganj BDO office)-
এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সম্পাদক রজত ঘোষ (SIR Hearing Violence in Kumarganj BDO office) অভিযোগ করেছেন, “পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পর্যবেক্ষকদের উপর হামলা চালানো হয়েছে” (SIR Hearing Violence in Kumarganj BDO office)।
অন্যদিকে, সাধারণ মানুষের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁদের ভোটাধিকার নিয়ে টালবাহানা করা হচ্ছিল, যার ফলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে (SIR Hearing Violence in Kumarganj BDO office)।
ঘটনায় সরব সুকান্ত (SIR Hearing Violence in Kumarganj BDO office)-

গোটা ঘটনার ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে গতকালই সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (SIR Hearing Violence in Kumarganj BDO office)। পোস্টে তিনি লেখেন, ‘দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুমারগঞ্জ বিধানসভা এলাকায় বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যেই এক মাইক্রো অবজারভারের (SIR Hearing Violence in Kumarganj BDO office) উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও তীব্র নিন্দনীয়।’
রাজ্য পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর (SIR Hearing Violence in Kumarganj BDO office) দাবি, ‘আরও ভয়াবহ ও আশঙ্কাজনক বিষয় হলো, রাজ্য পুলিশের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের এর একজন গুরুত্বপূর্ণ আধিকারিকের উপর এই ন্যক্কারজনক আক্রমণ (SIR Hearing Violence in Kumarganj BDO office) সংঘটিত হলেও, সেই সময় রাজ্য পুলিশের পক্ষ থেকে কোনও কার্যকর বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই নীরবতা ও নিষ্ক্রিয়তা প্রশাসনিক ব্যর্থতারই পরিচায়ক (SIR Hearing Violence in Kumarganj BDO office)।’
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুকান্ত মজুমদারের (SIR Hearing Violence in Kumarganj BDO office) মন্তব্য, ‘সমাজবিরোধী দুষ্কৃতীবাহিনীকে ব্যবহার করে এই ধরনের আক্রমণ চালানো থেকেই স্পষ্ট বোঝা যায় – তৃণমূল কংগ্রেস চরম ভয়ের (SIR Hearing Violence in Kumarganj BDO office) মধ্যে রয়েছে। সাংবিধানিক একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়াকে বাধা দেওয়ার এই অপচেষ্টা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত (SIR Hearing Violence in Kumarganj BDO office)।’ এই ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীর অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (SIR Hearing Violence in Kumarganj BDO office)।

