Weather Forecast
Bengal Lliberty Desk, ২৫ জানুয়ারি, কলকাতা: প্রজাতন্ত্র দিবসের আগেই এবার আবহাওয়ায় পরিবর্তনের বড়সড় ইঙ্গিত (West Bengal weather forecast)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, রবিবার রাজ্যের সর্বত্র তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার ফলে শীতের আমেজ (West Bengal weather forecast) অনেকটাই কমবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে (West Bengal weather forecast)। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
কলকাতার আবহাওয়া (West Bengal weather forecast)-

আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি (West Bengal weather forecast)। গত বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করে ধারাবাহিক ভাবে। সরস্বতী পুজোর দিনেও ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা (West Bengal weather forecast)। রবিবার তা আবারও বাড়ল। গতকাল, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক (West Bengal weather forecast)। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে যা ০.৬ ডিগ্রি বেশি (West Bengal weather forecast)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাত দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না (West Bengal weather forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-

গোটা দক্ষিণবঙ্গেই হালকা শীতের আমেজ অব্যাহত (West Bengal weather forecast)। ১০.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে দক্ষিণবঙ্গের শীতলতম স্থান নদিয়ার কল্যাণী (West Bengal weather forecast)। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা (West Bengal weather forecast) রয়েছে। যার জেরে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা, যেমন বর্ধমান, আসানসোল ও বাঁকুড়াতেও তাপমাত্রা বৃদ্ধি (West Bengal weather forecast) পাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা গরম অনুভূত হতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে (West Bengal weather forecast)।
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-
আগামী সাত দিনে উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। রবিবার দার্জিলিঙের (West Bengal weather forecast) পারদ নেমেছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙের পারদ পতন হয়েছে ৯.৬ ডিগ্রিতে। তবে উত্তরবঙ্গে এখনও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে (West Bengal weather forecast)। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত। তাই সকালে সাবধানে যাতায়াত করার পরামর্শ (West Bengal weather forecast) দেওয়া হয়েছে।

