Chinese robot dog controversy
Bengal Liberty Desk:
প্রেজেন্টেশন সাবমিট করতেই বিতর্কের সম্মুখীন হতে হল গালগোটিএস ইউনিভার্সিটিকে। চিন থেকে আসা রোবট কুকুরকে নিজেদের বলে দাবি করেছে এই বিশ্ববিদ্যালয়। দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

বিতর্কের সূত্রপাত Chinese robot dog controversy
কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) সাবমিট অনুষ্ঠিত হয় দিল্লিতে। সেখানেই শুরু হয় বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দু চিনা রোবট কুকুর! সোশ্যাল মিডিয়ায় AI মডেল ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অনেকের মনেই প্রশ্ন সঞ্চার হয় ‘ এই মডেল কী সত্যিই এই বিশ্ববিদ্যালয়ের তৈরী ?’

চিনা রোবট Chinese robot dog controversy
কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলনে প্রদর্শীত রোবোটিক কুকুরের পোষাকি নাম ‘ ওরিয়ন ‘।এর কাজ নজরদারি চালানো। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নেহা সিংহ ই উপস্থাপন করেন এই চিনা রোবট কুকুর কে। তার দাবি অনুযায়ী, সাড়ে ৩০০ কোটি টাকার বাজেটে তৈরী হয়েছে ওই রোবট।
ইউনিট্রি গো -২ (Chinese robot dog controversy)
ইউনিট্রি মূলত চিনা রোবটিক্স কোম্পানি। কুকুরের মতো দেখতে এমন সব রোবট এর তারা জনপ্রিয়। বিতর্কের
আভাস পেয়েই বিবৃতি পেশ করে ইউনিভার্সিটি কতৃপক্ষ। জানা যায়, পরীক্ষা – নিরীক্ষা সংক্রান্ত কাজেই ব্যবহার হয় রোবটটি।
নয়ডা বিশ্ববিদ্যালয়ে এই পদক্ষেপের কারণে কিছুটা হলেও মুখ পুড়লো ভারতের। সম্মেলন থেকে দ্রুত সরে আসার নির্দেশ দিয়েছে সামিট কতৃপক্ষ।
