Abhishek Banerjee at Dhupguri
Bengal Liberty, Kolkata:
জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের (Abhishek Banerjee at Dhupguri) রাজনৈতিক উত্তাপ আরও কিছুটা বাড়িয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে থাকা এই আসনটি ২০২৩ সালের উপনির্বাচনে প্রায় ৪ হাজার ভোটে জিতে নেয় তৃণমূল কংগ্রেস। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে চিত্র বদলে গিয়ে এই কেন্দ্রেই ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে যায় বিজেপি। এবার ২৬- এর বিধানসভা? বদলাবে সমীকরণ? টানটান উত্তেজনায় সমীকরণ বদলানোর বার্তা দিলেন তৃণমূল নেতা অভিষেক। আজ, বৃহস্পতিবার ধূপগুড়িতে ভোটের প্রচারে নেমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে কেন্দ্রীয় বঞ্চনা ও উন্নয়নের ইস্যু সামনে আনলেন। এতেই কী হবে মুশকিল আসান?

উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটের আবেদন অভিষেকের (Abhishek Banerjee at Dhupguri)
ধূপগুড়িতে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন। মহকুমা গঠন থেকে শুরু করে কলেজ, কৃষক বাজার, দমকল কেন্দ্র ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, একাধিক প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণেই তৃণমূলের জোর। ২০২৬-এর নির্বাচনে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় প্রার্থীকে জেতানোর আর্জি জানান তিনি।

বিজেপিকে কড়া আক্রমণ (Abhishek Banerjee at Dhupguri)
বক্তব্যে বিজেপিকে নিশানা করে অভিষেক অভিযোগ করেন, একশো দিনের কাজ ও আবাস যোজনার মতো প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। পাশাপাশি লোকসভা ভোটে ভুল তথ্য ও বিভ্রান্তির প্রভাবেই বিজেপির এগিয়ে যাওয়া সম্ভব হয়েছিল বলে দাবি করেন তিনি। SIR সংক্রান্ত হয়রানির প্রসঙ্গ তুলে ধরে অভিষেক ইঙ্গিত দেন, এবার সেই ক্ষোভই ভোটবাক্সে প্রতিফলিত হতে পারে।
➡️ https://t.co/IPOgE6IYAZ বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Narendra Modi Meeting: জ্বালানি সংকটে উদ্বেগ বাড়ছে, কালই সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী@bengalliberty @narendramodi #bengalliberty #narendramodi #indialockdown pic.twitter.com/joQGnLz51M— Bengal Liberty (@bengalliberty1) March 26, 2026
অর্থাৎ হাতে এসেও হাত ফস্কে যাওয়া আসনকে কোনভাবেই নাগালছাড়া করতে নারাজ তৃণমূল। তাই একের পর এক অভিযোগে বিজেপিকে বিদ্ধ করে যে কোনো হালে ধূপগুড়িতে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। অপরদিকে জেতা আসন পুনরায় জেতার আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে বিজেপি। সেই মুহূর্তে বিজেপিকে চাপে রাখতে সভা করে রাজনৈতিক ময়দানে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক।
আরও পড়ুন:
Air India Technical Glitch: সৌদির আকাশ থেকে দিল্লিতে ইউ-টার্ন! মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, সাত ঘণ্টা ওড়ার পর ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান
