PM Modi
Bengal Liberty, ২৬ মার্চ ২০২৬ :
মোদি সরকারের বাজিমাত (Iran India relations)। মধ্যপ্রাচ্যের লাগাতার উত্তেজনার মধ্যেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির বড় ঘোষণা—বন্ধু রাষ্ট্র ভারতের জন্য হরমুজ প্রণালীতে পুরোপুরি প্রবেশাধিকারে ছাড়পত্র দিল ইরান।
ভারতসহ সব দেশের জন্যই হরমুজে প্রবেশ এখন পুরোপুরি বৈধ, কিন্তু এখনও প্রবেশের ছাড়পত্র দুই শত্রু রাষ্ট্র আমেরিকা কিংবা ইজরায়েল পায়নি। এই নিয়েই সব পক্ষের মধ্যে চলছে জোর টানাপোড়েন।

ঘটনার সূত্র Iran India relations
২৮ ফেব্রুয়ারি আয়াতোল্লা খামেনেই নিহত হন, তার পর থেকেই লাগাতার যুদ্ধের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্র। যেখানে অধিকাংশ দেশ যুদ্ধকেই বেছে নিয়েছে, সেখানে মোদি ও এস. জয়শঙ্কর কূটনৈতিক চাল দিয়ে বাজিমাত করে দেখাল এই সুপার-হিট জুটি।

সাধারণ মানুষের সুবিধা :
যুদ্ধের মধ্যেই জ্বালানি সংকটে ভুগছে সাধারণ মানুষ। গ্যাস, তেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে সমস্যায় পড়েছে গোটা বিশ্ব। একের পর এক জাহাজ মাঝসমুদ্রে আটকে আছে। এই কঠোর পদক্ষেপের পর সাধারণ মানুষের দুশ্চিন্তা কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
এবার দেখার, যুদ্ধের নিষ্পত্তি শুধুই কি সময়ের অপেক্ষা—উত্তর মিলবে শীঘ্রই।
