Markapuram bus fire
Bengal Liberty, ২৬ মার্চ:
লক্ষীবারের ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা (Markapuram bus fire)। লরির সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। দুর্ঘটনার পরই শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। ঘটনাটি রায়াবরমের কাছে পাথর খাদ বা প্ল্যাঙ্ক কোয়ারি এলাকায় (Markapuram bus fire) ঘটেছে। ঘটনায় সংঘর্ষের পর মুহূর্তেই দুই গাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

ঘটনাটির বৃত্তান্ত (Markapuram bus fire)
স্থানীয় সূত্রে জানা গেছে আজ, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, হায়দরাবাদ থেকে পামুরুর দিকে যাওয়ার সময় বাসটি একটি মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি টিপার লরি সজোরে ধাক্কা মারে। প্রাথমিক অনুমান, লরিটির অত্যধিক গতিই এই দুর্ঘটনার মূল কারণ।
সংঘর্ষের পরই বাস এবং লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহত যাত্রীদের মার্কাপুরমের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে ২০ জনেরও বেশি যাত্রী ছিলেন। মার্কাপুরমের বিধায়ক কান্ডুলা নারায়ণ রেড্ডিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার ভয়াবহতা (Markapuram bus fire)
সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাসে। বাসে থাকা ১৪ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। আশঙ্কা করা হচ্ছে, বাসের পিছনের অংশে বসে থাকা যাত্রীরা সময়মতো বেরোতে না পারায় তাঁদের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বাসের সামনের অংশে থাকা প্রায় ১০ জন যাত্রী কোনওরকমে প্রাণে বেঁচে যান।
#AndhraPradesh BusFire- At least ten people were charred to death when a private travel bus hit a tipper in the early hours of Thursday in #Markapur. pic.twitter.com/NL5sJa28MZ pic.twitter.com/BXjKgcW8fN
— Siraj Noorani (@sirajnoorani) March 26, 2026
এই দুর্ঘটনার বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাস এবং লরিটি প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভয়াবহ এক দুর্ঘটনায় আহত আরও অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নিহতরা কানিগিরি এলাকার বাসিন্দা হতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনার পরই মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং দুর্ঘটনার কারণ জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দ্রুত একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
