Central forces jawans fall ill
Bengal liberty desk, ১৬ এপ্রিল:
প্রথম দফার ভোটের ঠিক এক সপ্তাহ আগে কোচবিহারে ছড়াল ব্যাপক উত্তেজনা Central forces jawans fall ill। বুধবার রাতে তুফানগঞ্জ মহকুমার তলিগুড়ি হাইস্কুলে মোতায়েন থাকা ২৪ জন আইটিবিপি (ITBP) জওয়ান আচমকা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, ‘ফুড পয়জনিং’ বা খাবারে বিষক্রিয়ার জেরেই এই বিপত্তি ঘটেছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন।

কী ঘটেছিল? Central forces jawans fall ill
নির্বাচনী ডিউটির কারণে তলিগুড়ি হাইস্কুলে অস্থায়ী ক্যাম্প করে থাকছিলেন জওয়ানরা। সূত্রের খবর, বুধবার দুপুরে খাওয়ার পর থেকেই অনেক জওয়ানের পেটে ব্যথা ও বমি শুরু হয়। সময়ের সাথে সাথে অসুস্থ জওয়ানের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়ায় ক্যাম্প চত্বরে। তড়িঘড়ি অসুস্থ ২৪ জন জওয়ানকেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমান পরিস্থিতি:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হলেও ১৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। যদিও বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, জওয়ানরা নিজেরাই রান্না করে খাওয়া-দাওয়া করতেন। তবে ঠিক কোন খাবার বা পানীয় জল থেকে এই বিষক্রিয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

কমিশনের কড়া পদক্ষেপ:
জওয়ানদের ব্যবহৃত খাবার ও জলের গুণমানও পরীক্ষা করে দেখা হতে পারে। এমনকি বাইরের খাবার গ্রহণের বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্বাচনের তরফ থেকে, জওয়ান দের উদ্দেশ্যে।
ভোটের মুখে একসঙ্গে এতজন জওয়ানের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন জেলা প্রশাসন। আজ, বৃহস্পতিবারের মধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
