Modi on Women Reservation Bill
Bengal Liberty, ১৬ এপ্রিল :
দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ নারীদের দেশের গণতান্ত্রিক কাঠামোয় যথাযোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদের উভয় কক্ষে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi on Women Reservation Bill)। বৃহস্পতিবারের অধিবেশনে দাঁড়িয়ে তিনি এই বিলকে শুধু একটি আইন নয়, বরং ‘বিকশিত ভারতের’ ভিত্তি রচনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এই বিল দেশের অর্ধেক জনসংখ্যার সম্মান ও অধিকারকে প্রতিষ্ঠা করার এক ঐতিহাসিক সুযোগ (Modi on Women Reservation Bill)। একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, এই বিলের বিরোধিতা করা মানেই দেশের নারীদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া। হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই বিলের বিরোধিতা করার অর্থ হলো মহিলাদের বিপক্ষে থাকা। দেশের নারীরা আপনাদের ক্ষমা করবেন না।”

আসন বিন্যাসে স্বচ্ছতার আশ্বাস (Modi on Women Reservation Bill)
আসন সংরক্ষণ ঘিরে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে সম্ভাব্য বৈষম্যের আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট আশ্বাস দেন, দেশের কোনও প্রান্তই বঞ্চিত হবে না। তাঁর বক্তব্য, “উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম- কোথাও অন্যায় হবে না, আসন বিন্যাস হবে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে।” একইসঙ্গে বিল পাসের কৃতিত্ব নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি। মোদি জানান, এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য তিনি ব্যক্তিগতভাবে কোনও কৃতিত্ব দাবি করতে চান না। বরং কেউ যদি কৃতিত্ব নিতে চান, তাহলে তা প্রকাশ্যে নিতে পারেন, তাঁর তাতে আপত্তি নেই। তবে দীর্ঘ তিন দশক ধরে এই গুরুত্বপূর্ণ সংস্কার ঝুলে থাকায় দেশ ও রাজনৈতিক ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, তা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

কল্যাণকে খোঁচা প্রধানমন্ত্রীর (Modi on Women Reservation Bill)
প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝেই বাধা দেওয়ার চেষ্টা করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লা তাঁকে থামাতে গেলে মোদি রসিকতার সুরে বলেন, “ওঁকে বলতে দিন, পশ্চিমবঙ্গ তো ওঁকে কিছু বলতেই দেওয়া হয় না।”
Women Reservation Bill : একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে কেন্দ্র | Bengal Liberty
👉 https://t.co/9H51CXq4Fo#AmitShah #WomenReservation #womenresearvationbill #BengalLiberty pic.twitter.com/riVyu126lA— Bengal Liberty (@bengalliberty1) April 16, 2026
এছাড়া, ওবিসি পরিচয় নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মোদি জানান, তিনি পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে উঠে এলেও তাঁর লক্ষ্য গোটা দেশকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। বক্তব্যের শেষে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে তিনি বলেন, অনেক বিষয়ে তাঁর সমর্থন পাওয়া যায়।
