ED summon
Bengal Liberty Desk, Kolkata:
বালি পাচার মামলায় এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ED summon। তদন্ত সংস্থার নির্দেশ অনুযায়ী, আগামীকাল তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু আইনজীবী মারফত সময় চেয়েছেন শান্তনু। একই মামলায় ঝাড়গ্রামের প্রাক্তন জেলাশাসক সুনীল আগরওয়ালকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বালি পাচার মামলায় ইডির তলব পুলিশকর্তাকে ED summon
ইডি সূত্রে খবর, বালি পাচার ও জমি দখল সংক্রান্ত তদন্তে উঠে এসেছে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। সেই তথ্য যাচাই করতেই তাঁকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সুনীল আগরওয়ালকেও একই মামলায় ডেকে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের ওই আধিকারিক নিজের প্রভাব ব্যবহার করে জয় এস কামদারকে জমি দখলের কাজে সহায়তা করতেন বলে অভিযোগ উঠেছে। যৌথ মালিকানাধীন জমি, ভাড়াটিয়া সংক্রান্ত জটিলতা থাকা জমি এবং রাজ্যের বাইরে থাকা মালিকের জমি- এই তিন ধরণের জমিকে মূলত লক্ষ্য করা হতো বলে, ইডি আদালতে জমা দেওয়া রিপোর্টে জানিয়েছে।
ফ্ল্যাট কেনা ও আর্থিক লেনদেনের অভিযোগ
এছাড়াও ইডি দাবি করেছে, কালীঘাট, ফুলবাগান, রবীন্দ্র সরোবর ও উল্টোডাঙা-সহ একাধিক থানায় এই বেআইনি জমি দখল সংক্রান্ত একাধিক অভিযোগ আগে থেকেই দায়ের হয়েছিল। কিন্তু প্রভাবশালী যোগ থাকার কারণে সেগুলিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত রিপোর্টে আরও বলা হয়েছে, ‘সান পাওয়ার রিয়েলিটি LLP’ নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির নথি থেকে জানা গেছে, ওই সংস্থার মাধ্যমে শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের নামে দুটি ফ্ল্যাট কেনা হয়েছিল। ফ্ল্যাট দুটির মূল্য হিসেবে যথাক্রমে প্রায় ৩ লক্ষ ৫৭ হাজার ও ৩ লক্ষ ৪৩ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

পুলিশকর্তার কামদার যোগ
ইডি আরও দাবি করেছে, একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় ২০১১ সাল থেকেই ওই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে মামলা চলছে। তদন্তে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের উল্লেখও পাওয়া গেছে। যেখানে শান্তনু সিনহা বিশ্বাসকে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে থাকা ছবি মুখে দেওয়ার জন্য বলেছেন জয় কামদার। প্রথমে ডিলিট করুন বলে মেসেজ, পরবর্তিতে ওই পুলিশকর্তাকে ২বার হোয়াটসঅ্যাপ কলও করেছেন কামদার। তবে এই সমস্ত অভিযোগ এখনও তদন্তাধীন। সংশ্লিষ্ট আধিকারিকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তল্লাশি অভিযান ও মামলার সূত্রপাত
গত শনিবার, জমি দখল ও সেই জমিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে শান্তনু সিনহা বিশ্বাসের দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা ওই তল্লাশিতে বেশ কিছু নথি ও তথ্য খতিয়ে দেখেন তদন্তকারীরা। যদিও এই বিষয়ে ইডি এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
বিশেষজ্ঞদের মতে, আগামীকাল হাজিরা এবং পরবর্তী প্রশ্নোত্তরের উপর নির্ভর করবে তদন্ত কোন দিকে এগোয়। তদন্তকারীদের মতে, এই মামলায় আরও গুরুত্বপূর্ণ নাম ও আর্থিক যোগসূত্র সামনে আসতে পারে।
