Abhisekh banerjee
Bengal liberty desk, 12 মে ,কলকাতা:
নবান্নে পা রেখেই ভিভিআইপি সংস্কৃতিতে বড়সড় কোপ বসালেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Abhisekh banerjee)। সোমবার বিকেলের এক প্রশাসনিক নির্দেশিকায় সরাসরি ধাক্কা খেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়। টানা এক দশকেরও বেশি সময় ধরে ভোগ করা ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তা এক ধাক্কায় প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।

কেন এই সিদ্ধান্ত? Abhisekh banerjee
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, স্রেফ ‘স্ট্যাটাস’ বা সামাজিক মর্যাদা দেখানোর জন্য জনগণের করের টাকা খরচ করে অতিরিক্ত নিরাপত্তার বহর রাখা চলবে না। যদি প্রাণহানির কোনো নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্ট না থাকে, তবে অহেতুক পুলিশি শক্তি অপচয় করা হবে না।

কী কী হারাচ্ছেন অভিষেক?
কয়েক ডজন কমান্ডো ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী আর তাঁর সঙ্গে থাকবে না। তাঁর কনভয়ে থাকা বিশেষ পাইলট কারের সুবিধাটি সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছে।
এখন থেকে একজন সাধারণ সাংসদ হিসেবে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী যেটুকু সুরক্ষা প্রাপ্য, কেবল সেটুকুই পাবেন ডায়মন্ড হারবারের এই নেতা।
ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসের সামনে এবং হরিশ মুখার্জি রোডের বাড়ির বাইরের পুলিশ পোস্ট ও স্ক্যানার সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ধাপে ধাপে এই অতিরিক্ত সুরক্ষা বলয় সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হবে। রাজ্য রাজনীতির কারবারিদের মতে, একদা ‘ক্ষমতার কেন্দ্রবিন্দু’ হিসেবে পরিচিত অভিষেকের এই নিরাপত্তা ছাঁটাই নতুন সরকারের এক অত্যন্ত শক্তিশালী প্রশাসনিক পদক্ষেপ।
