Ajit Saha Arms Recovery
Bengal liberty desk, kolkata :
ভোটের আগেও বিভিন্ন রাজ্য থেকে ধরা পড়েছিল বহু বাংলাদেশি। এবার ফের একই ঘটনাকে ঘিরে গোটা রাজ্য জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য (Bangladeshi arrested)। নিমতা থানা থেকে গ্রেফতার এক ভারতীয় আশ্রয়দাতা সহ মোট ৮ বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, ভারতে প্রবেশ করে আধার কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক একাউন্ট-সহ বহু নথি তৈরি করে এখানে থাকছিলেন তাঁরা।

ঘটনার প্রেক্ষাপট Bangladeshi arrested
অর্থের বিনিময়ে ভারতে অবৈধ প্রবেশা ধিকরণের কারণে রবিবার নিমতা থানা থেকে ৮ বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, নিমতা থানা এলাকার সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় এক নাগরিককে। এরপরেই ওই সন্দেহভাজন কে আটক করে পুলিশ এবং খোঁজ মেলে বাকিদের ও। জানা গিয়েছে, প্রায় ১০ থেকে ১২ বছর আগে ফতেল্লাপুরে এসেছিলেন ধৃত এই ৮ জন। তাদের মধ্যে কেউ ফেরিওয়ালা বা কোন ব্যবসার কাজেও নিযুক্ত ছিল বলেও অভিযোগ।

ধৃতদের কাছ থেকে উদ্ধারকৃত নথি :
ইতিমধ্যেই নিমতা থানা থেকে গ্রেফতার হয়েছেন ৮ জন বাংলাদেশি। যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড সহ প্যান কার্ড, ডেবিট কার্ড ও জন্ম শংসাপত্র। শুধু তাই নয়, ওই বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটও।
উল্লেখ্য, ধৃতদের মধ্যে একজন ছিলেন ভারতীয় আশ্রয় দাতা। যিনি মূলত শহিদুল ইসলাম নামে পরিচিত।জানা গিয়েছে, তিনিই অর্থের বিনিময়ে নিমতার ফতুল্লাপুরের বাড়িতে আশ্রয় দেন – সুমন গাইন, বাহারুল মন্ডল, আব্দুল রহমান সর্দার, রিয়াজ মন্ডল, ইলিয়াস সর্দার, জাহারা বিবি, আনোয়ারা বিবি, সুমি বিবি সহ মোট ৮ জন বাংলা দেশি নাগরিককে। ধৃতদের ইতিমধ্যেই আদালতে তুলে হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

