metro suicide case
Bengali liberty desk, kolkata :
রবিবারের রক্ষণাবেক্ষণ পর্ব মিটে যাওয়ার পরেও সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালে বড়সড় ভোগান্তির মুখে পড়লেন কলকাতা মেট্রোর যাত্রীরা (metro suicide case)। সোমের সকালে অফিস টাইমে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ শোনা গেল যাত্রীদের মুখে। রবিবার দিনভর কাজের কারণে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম স্টেশনে পরিষেবা বন্ধ থাকার পরেও সোমবার সকালে ওই অংশে ট্রেন দেরিতে চলছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের।

কি ঘটনা? metro suicide case
সম্প্রতি মেট্রোয় দুর্ভোগের কারণে ফের ভোগন্তির শিকার হল যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামে মেট্রোর রেক ঘোরানোয় সামান্য বিলম্ব হওয়ায় কিঞ্চিৎ সমস্যা হয় যাত্রীদের।মেট্রোর দাবি, এখন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক। যদিও যাত্রীদের দাবি, অফিস টাইমে মেট্রোর সামান্য দেরিতেই ভিড়ে উপচে পড়ছে স্টেশন। ট্রেনে উঠতে পারছেন না অনেকে। ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে অনেকক্ষণ।

উল্লেখ্য, রবিবার অর্থাৎ গতকালই ‘রেক রিভার্সাল’-এর কাজের জন্য শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যবর্তী অংশে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কার ও মেরামতের কাজের সুবিধার্থে এই ট্রাফিক ব্লক করা হয়।
কি বলছেন নিত্যদিনের ট্রেনের যাত্রীরা? metro suicide case
বেলগাছিয়া থেকে মেট্রোয় উঠতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রী সায়নী মুখোপাধ্যায়। এ বিষয় নিয়ে তিনি জানান, ভিড়ের চাপে একটা ট্রেন ছাড়লাম। পরের ট্রেনেও একই অবস্থা। কোনওমতে উঠলাম। কিন্তু বেলগাছিয়ার পরে ট্রেন এগোতেই পরের স্টেশন থেকে আর দরজা বন্ধ হচ্ছে না। এত ভিড়! অনেকে তো উঠতেই পারছেন না। সোমবারই লেট হয়ে গেলাম।’ যদিও ব্লু লাইনে কিঞ্চিৎ সমস্যার সৃষ্টি হলেও আপাতত স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা।

