Faridul Islam arrested
Bengal Liberty, ১৯ মে :
পার্ক সার্কাসে তাণ্ডবের ঘটনাস্থল থেকেই সোমবার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Faridul Islam arrested)। দুষ্কৃতীদের কাউকেই রেয়াত করা হবে না জানিয়েই দিয়েছিলেন তিনি। সেই বার্তার রেশ কাটতে না কাটতেই মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য কলকাতা পুলিশের। সোমবার গভীর রাতে পার্ক সার্কাস এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে তাণ্ডবকাণ্ডের মূল অভিযুক্ত ২৭ বছরের ফরিদুল ইসলামকে। লালবাজার সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর খোলা অনুমতি পেয়ে পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় এবার কড়া অবস্থানেই রয়েছে রাজ্য সরকার (Faridul Islam arrested)।

ঘটনার বৃত্তান্ত (Faridul Islam arrested)
রাজ্যে নতুন সরকারের কড়া প্রশাসনিক অবস্থান, বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযান এবং বুলডোজার নীতিকে ঘিরে রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং চত্বর। পুলিশ সূত্রের দাবি, আচমকাই একদল দুষ্কৃতী সেখানে রাস্তা অবরোধ করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েত হওয়ায় পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি, ক্ষতিগ্রস্ত হয় রাস্তায় থাকা সরকারি সম্পত্তিও। ঘটনায় আহত হন কয়েকজন পুলিশকর্মী এবং অন্তত দু’জন CRPF জওয়ান, যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

শুরু হয়েছিল পুলিশের লাঠিচার্জ (Faridul Islam arrested)
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হতেই কড়া পদক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ, আর তারপরই গোটা পার্ক সার্কাস এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাতভর চলে টানা তল্লাশি ও নজরদারি অভিযান। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ভাইরাল ভিডিয়ো এবং স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখে তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই তদন্তের সূত্র ধরেই উঠে আসে ফরিদুল ইসলামের নাম। শেষ পর্যন্ত সোমবার গভীর রাতে পার্ক সার্কাস এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী (Faridul Islam arrested)
ঘটনার পর সোমবার আহত পুলিশকর্মীদের খোঁজ নিতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসি অফিসে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি কড়া বার্তা দেন দুষ্কৃতীদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, রাজ্যে আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা বা গুন্ডামির রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পুলিশের উপর হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর বলে উল্লেখ করে তিনি বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নিলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতেই বাধ্য হবে।” পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে রাস্তায় নেমে অরাজকতা ছড়ানোর চেষ্টা করলে সরকার কোনওভাবেই নীরব দর্শকের ভূমিকা নেবে না। তারপরই পুলিশের হাতে ধরা পড়ল মূল চক্রী।
