Border Security
বেঙ্গল লিবার্টি, ২২ মে:
ভারতের সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে সিদ্ধহস্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশ রুখতে যেনতেন প্রকারে দমন প্রয়োজন (Border Security)। অবশেষে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই বৈঠকে বসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা Border Security
সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা। তিনি জানিয়েছেন, জাতীয় সুরক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না। উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষিত করতে ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গের সরকার নীতিগতভাবে অনুপ্রবেশের সম্পূর্ণ বিরুদ্ধে। এই তিন রাজ্যের সীমান্ত দিয়েই মূলত অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। সীমান্তে শুধু কাঁটাতারের বেড়াই নয়, নজরদারি আরও নিশ্চিত করতে বিএসএফকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ রুখতে বিএসএফকে স্থানীয় রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সীমান্তের চোরাপথগুলি পুরোপুরি বন্ধ করা অবিলম্বে প্রয়োজন।

ইতিমধ্যেই কাঁটাতারের কথা শুনে বাংলাদেশ জুড়ে সকলে পথে নেমেছে। মমতা ব্যানার্জীর সঙ্গে গোপন যোগসূত্রের কারণে বিগত বছর গুলি ধরে অনুপ্রবেশকারী এদেশে এসেছে। অন্যদিকে তৃণমূল শুধুই এদের সুবিধা দিয়ে গেছে। কিন্তু রাজ্যে বিজেপি সরকার শপথ নেওয়ার পর থেকে সবার আগে অনুপ্রবেশের দিকে নজর দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ২৭ কিলোমিটার জমি হস্তান্তর হয়েছে ইতিমধ্যে।

রাজ্যপুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা
অমিত শাহ জানিয়েছেন, ” পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরাতে বর্তমানে এমন সরকার আছে যারা জানে দেশে অনুপ্রবেশদের বরদাস্ত করা যাবে না, প্রবেশ বন্ধ করতে হবে। এলাকার সকল BDO, SP, ডিস্ট্রিক্ট কালেক্টরের সাথে কথা বলা প্রয়োজন অনুপ্রবেশের সম্পর্কে, কোন দিক দিয়ে এরা প্রবেশ করছে, কোনদিকে এরা ঘাঁটি বানাবে সকল বসায় জানা প্রয়োজন। অনুপ্রবেশ সম্মন্ধীয় সকল বিষয় বিএসএফের জানা প্রয়োজন। আগামী কিছুদিনের মধ্যেই তিন রাজ্যের মন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এবং শীঘ্রই কড়া হাতে অনুপ্রবেশ রুখতে হবে। ”
