Dilip Mandal
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
একের পর এক তৃণমূলের হেভিওয়েটের নেতা গ্রেফতারি পর্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের হেভিওয়েট তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mandal)। থ্রেট কালচার, হুমকি, শাসানি ও ধমকানির মতো একাধিক গুরুতর অভিযোগ সঙ্গে অগাধ বেআইনি সম্পত্তি। তড়িঘড়ি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। মামলা দায়ের করার অনুমতি মিললেও, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। আগামী মঙ্গলবার, ২৬ মে মামলার শুনানি হবে। (Dilip Mandal)

ছেলের গ্রেফতারির পরেই কোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার কলকাতা হাইকোর্টে দিলীপ মণ্ডল মামলা দায়ের করার আবেদন জানালে, বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা করার অনুমতি দেন। তবে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদন সম্পূর্ণ খারিজ করে দেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো জরুরি শুনানি হবে না। আগামী মঙ্গলবার, ২৬ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।

বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ Dilip Mandal
বিধায়ক দিলীপ মন্ডলের বিরুদ্ধে হুমকি, সাধারণ মানুষকে শাসানি এবং ধমকানি সহ একাধিক অভিযোগ সামনে আসছিল। ছেলেকে গ্রেফতারির পর নিজেকে রক্ষার তাগিদে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
