Colombia World Cup 2026 Squad
Bengal Liberty, ২৬মে ২০২৬: আসন্ন ফিফা বিশ্বকাপে লস কাফেতেরোসের প্রত্যাবর্তনের জন্য সমস্ত সমর্থকরা অধীর আগ্রহ অপেক্ষা করে ছিল।
কনমেবোল কোয়ালিফিকেশনের পয়েন্টস টেবিলেও ল্যাটিন আমেরিকান জায়ান্টস ব্রাজিল ও উরুগুয়ের থেকে এগিয়ে ছিল তাঁরা। কাতার বিশ্বকাপের টিকিট হাতছাড়া হওয়ার পর কোপার ফাইনালেও পৌঁছেছিলো কলম্বিয়া। এবার ২৬ জনের শক্তিশালী দল গঠন করে ক্যাপ্টেন ও কোচের মুখে জয়ের আত্মবিশ্বাস স্পষ্ট দেখা যাচ্ছে।

কলম্বিয়ার বিশ্বকাপের স্কোয়াড (Colombia World Cup 2026 Squad)
শেষ অবধি অপেক্ষার অবসান ঘোষণা হয়ে গেলো কলম্বিয়ার ২৬ বিশ্বকাপের স্কোয়াড। আসুন দেখে নেওয়া যাক এক নজরে কোন খেলোয়াড়রা কলম্বিয়ার প্রতিনিধিত্ব করবে।
গোলরক্ষকের দায়িত্বে দেখা যাবে কামিলো ভার্গাস, ডেভিড অস্পিনা, আলভারো মনতেরো কে।

ডিফেন্স থাকতে চলেছে জোহান মোহিকা, ডেইভার মাচাডো, ড্যানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা ও উইলার ডিট্টা।
মাঝমাঠের দায়িত্বে দল কে সামনে থেকে নেতৃত্ব দেবে অধিনায়ক জেমস রদ্রিগেজ থাকে যোগ্য সঙ্গ দেবে জেফারসন লেরমা, রিচার্ড রিওস, কেভিন কাস্তানো, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, গুস্তাভো পুয়ের্তা, হুয়ান কামিলো পোর্তিয়া, জন আরিয়াস ও হামিল্টন কাম্পাজ।
আক্রমণের দায়িত্বে কার্লোস আন্দ্রেস গোমেজ, লুইস সুয়ারেজ, জন কর্দোভা, হুয়ান কামিলো হার্নান্দেজ ও লুইস দিয়াজ।

কলম্বিয়ার প্রতিপক্ষরা (Colombia World Cup 2026 Squad)
গ্রুপ – কে তে ১৮ জুন প্রথম ম্যাচেই মুখোমুখি বিশ্বকাপের মঞ্চে অভিষেক ঘটনা দল উজবেকিস্তান। তারপরে ২৪ জুন ৫২ বছর পর ফের বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন করা দল ডিআর কঙ্গের বিরুদ্ধে নামবে লুইস দিয়াজ রা। ২৮ জুন শেষ ম্যাচ মুখোমুখি প্রাক্তন রিয়েল মাদ্রিদ সতীর্থ সিআর সেভনের পর্তুগালের বিরুদ্ধে খেলে গ্রুপ পর্ব শেষ করবে ত্রিবর্ণরা।

২০১৪ এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল অবধি গেছিলো কলম্বিয়া ব্রাজিলের কাছে পরাজিত হয়ে স্বপ্ন ভঙ্গ হয় তাঁদের। ২০১৮ এর বিশ্বকাপে শেষ ষোলোয় ইংল্যান্ডের কাছে হেরে বিদায়। আসন্ন বিশ্বকাপে কত দূর অবধি যায় ত্রিবর্ণরা সেটাই এখন দেখার।

