Zee Network Unite8 Sports channel
Bengal Liberty, ২৬ মে ২০২৬: বিগত অনেকদিন ধরেই জল্পনা চলছিল যে ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার হবে কি না। জিও হটস্টার, সনি, ফ্যান কোড এমনকি প্রসার ভারতীর তরফ থেকেও নেতিবাচক সারাই মিলেছে। বিশ্বের আনাচে কানাচে ইতি মধ্যেই বিশ্বকাপের সম্প্রচার স্বত্বা সব নির্বাচিত হয়ে গেছে। শুধুমাত্র ভারতেই এরকম নজির বিহীন সংঘাতের ছবি সামনে এসেছে। তবুও একটা আশা ছিলো বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট কোনো সংস্থাই হাতছাড়া করতে চাইবে না আর তাতেই শীলমহর দিয়ে সবাই কে পেছনে ফেলে এগিয়ে গেলো আরেক জনপ্রিয় প্রাইভেট সংস্থা জী নেটওয়ার্ক।

আর শুধুই তাই নয় জী নেটওয়ার্ক একসঙ্গে চারটি নয়া চ্যানেলে লঞ্চ করতে চলেছে আর সেই নয়া চ্যানেলেই সম্প্রচার হবে ফিফা বিশ্বকাপ ২০২৬।

নয়া যুগের সূচনা (Zee Network Unite8 Sports channel)
সূত্রের খবর গত মার্চ মাস থেকেই চারটি নয়া চ্যানেলের পরিকল্পনা ছিল কিন্তু কিছু কারণের জন্য সেগুলো লঞ্চ হয়নি। চ্যানেল গুলির নামেও নতুনত্বর ছাপ স্পষ্ট লক্ষ করা যাচ্ছে। ইউনাইট৮ বলে চারটি চ্যানেল লঞ্চ করতে চলেছে জী কতৃপক্ষরা দুটি হিন্দি চ্যানেল ও দুটি ইংলিশ চ্যানেল লঞ্চচের তালিকায় আছে।
ইউনাইট৮ ১ ও ইউনাইট৮ ১ HD হবে হিন্দি চ্যানেল ও ইউনাইট৮ ২ ও ইউনাইট৮ ২ HD হবে ইংলিশ চ্যানেল। এতে ক্রিকেট, কাবাডি, হকি, ফুটবল সমস্ত রকম খেলা লাইভ সম্প্রচার হবে। সূত্রের খবর আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে।
আর তারপরেই ফুটবল জ্বরে আরও বেশি করে কাবু হবে গোটা ভারত।

ইতিহাসের পুনরাবৃত্তি (Zee Network Unite8 Sports channel)
এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঠিক কাতার বিশ্বকাপের সময় মুকেশ আম্বানি ও ভায়াকম১৮ মিলে লঞ্চ করেছিল স্পোর্টস ১৮। আর মজার ব্যাপার সেখানেই বিশ্বকাপের সম্প্রচার হয়েছিলো। আবারো চার বছর পর ফের একই ছবি। তবে এবার ভায়াকম১৮ – এর জায়গাই এলো ইউনাইট৮ নেপথ্যে জী নেটওয়ার্ক।
কিন্তু প্রশ্ন উঠছে এতো তাড়াতাড়ি নতুন চ্যানেল লঞ্চ করে কতটা মার্কেট নিজের হাতে রাখতে পারবে জী। আর এতো কম সময় ভারতবর্ষের সমস্ত জায়গাই কি পৌঁছাতে পারবে এই নয়া চ্যানেল নাকি? সেই তৃতীয় মাধ্যমেই দেখতে হবে বিশ্বকাপ? এই নিয়েই এখন চিন্তায় ফুটবল অনুরাগীরা।

