Eliminator RR VS SRH IPL 2026
Bengal Liberty, ২৮ মে ২০২৬: মাত্র ২৯ বলে ৯৭ রান এক ওভারে প্যাট কামিন্সের মতো একজন খেলোয়াড় কে ৩০ রান। ৩৩৪-এর অবিশ্বাস্য স্ট্রাইক রেট। এই ইনিংসের উপর ভর করেই ৪৭ রানে হট ফেভারিট সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করে কোয়ালিফায়ার ২-এ প্রবেশ করল গোলাপী বাহিনী।
ব্যাটিং, বোলিং, অধিনায়কত্ব — তরুণ রিয়ান পরাগ এক কথায় দুর্দান্ত। প্যাট কামিন্সের কোনো স্ট্র্যাটেজিই আজ কাজে আসেনি। যখন সেনাপতিই হেরে যায়, তখন তাঁর সেনা কিছুই করতে পারে না। আজকের ম্যাচ তারই প্রধান উদাহরণ।

বৈভবের তাণ্ডব লীলা (Eliminator RR VS SRH IPL 2026)
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স। তবে ওইটুকুই পুরো ম্যাচে তাঁর প্রাপ্তি। ব্যাট হাতে গর্জে ওঠে ১৫ বছরের বালক। এমন কোনো জায়গা বাকি নেই, যেখানে বৈভবের শট পৌঁছায়নি। তাঁর অনবদ্য ৯৭ রান, সঙ্গে ধ্রুব জুরেলের অর্ধশতরানের জেরে আরআর ২০ ওভার শেষে ২৪৩-৮ রান পর্যন্ত পৌঁছে যায়। কমলা বাহিনীর বোলাররা কার্যত আত্মসমর্পণ করেছে।
Suvendu Adhikari: রাজ্যপালের সাথে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর@SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengal2026 #westbengalnews #suvenduadhikari #RNRavi #governor #governorofwestbengal #bengalliberty pic.twitter.com/scRdAbcS5U
— Bengal Liberty (@bengalliberty1) May 27, 2026

এসআরএইচ-এর ব্যর্থ ব্যাটিং ইউনিট (Eliminator RR VS SRH IPL 2026)
২৪৪ রান তাড়া করতে গিয়ে প্রথম ওভারেই আউট হয়ে যান অভিষেক শর্মা। ফের বড় ম্যাচে ব্যর্থ বাঁহাতি ব্যাটার। অভিষেকের আউট হওয়া থেকেই ৪০ শতাংশ ম্যাচ পকেটে পুরে ফেলে আরআর। তারপর আর বিশেষ কিছু করতে হয়নি। ঈশান কিষানের লড়াকু ৩৩, নীতিশ রেড্ডির ৩৮, সাহিল আরোরার ৩৬ বাদে বাকি সমস্ত ব্যাটার চূড়ান্ত ব্যর্থ। ১৯৬ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। পেস বোলার জোফরা আর্চার ৩টি উইকেট তুলেছেন। নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট পেয়েছেন।
আরো পড়ুন:- WWE Raw Review: ক্ল্যাশ ইন ইতালির আগে জমজমাট মানডে নাইট র!

সামনে গুজরাট (Eliminator RR VS SRH IPL 2026)
সমস্ত রকম পরিসংখ্যানকে ধুলোয় মিশিয়ে কোয়ালিফায়ার ২-এ প্রবেশ করল রাজস্থান। এবার সামনে শুভমান গিলের গুজরাট। শুক্রবার ২৯ মে মুখোমুখি হবে দুই দল। যে জিতবে, সে ফাইনালে উঠবে। যে হারবে, তার জন্য এবারের মতো আইপিএল অভিযান শেষ হবে। কী হয় ম্যাচের ফলাফল, সেই দিকেই নজর থাকবে সবার।

