Sougata Roy Chor Slogan
Bengal liberty desk, kolkata :
উত্তর ২৪ পরগনা জেলার নিমতা থানা এলাকায় নিজের কেন্দ্রে এসেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy Chor Slogan)। জানা গিয়েছে, ওই এলাকায় একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের ঘর – বাড়ি ভাঙা নিয়ে অভিযোগ পেয়েই তাদের সঙ্গে দেখা করতে গেছিলেন তিনি। এরপরেই শুরু হয় বিপত্তি।

ঘটনার প্রেক্ষাপট :
নিজের সংসদ এলাকায় এসেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। জানা গিয়েছে, নিমতা থানা এলাকায় একাধিক তৃণমূল কর্মী-সমর্থকের ঘরবাড়ি ভাঙা নিয়ে অভিযোগ পেয়ে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৌগত রায়। কিন্তু নিজেরই সংসদ এলাকায় এসে বিপাকে পড়তে হল তাঁকে। নিমতা থানার কাছেই তাঁর গাড়ি দেখে ‘চোর চোর’ স্লোগান ওঠে। জড়ো হয় একদল যুবক। গাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময়েই ছোড়া হয় ডিম। এরপরেই এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়।

নিমতার ঘটনায় কি বলছেন তৃণমূল সাংসদ?
এই প্রসঙ্গে তিনি জানান, নিমতা আমার সংসদ এলাকার মধ্যেই পড়ে। সেখান থেকে একাধিক দলীয় কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুরের খবর এসেছিল। ওরা থানায় ডেপুটেশন জমা করতে চেয়েছিল। তাই আমি ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তারপর আমি থানাতেও গিয়েছিলাম। থানা থেকে ফেরার পথে রাস্তায় আমার গাড়ি দেখ একদল ছেলে চোর চোর স্লোগান দিতে শুরু করে। আমি তাই বেরিয়ে এসে ওদের জিজ্ঞেস করলাম যে কাকে তোমরা চোর বলছো। তারপর গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়েছে। এরা সকলে BJP করে।’
সব মিলিয়ে, এই আক্রমণ ভোট পরবর্তী ক্ষেত্রের এক জ্বলন্ত নিদর্শন বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

