Narendra Modi
Bengal Liberty
কয়েকদিন আগেই ভারতের(Narendra Modi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’-এ ভূষিত করেছে সে দেশের সরকার। এবার সেই ইস্যুকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এবার আর চুপ থাকেনি নয়াদিল্লি।

পাকিস্তানের এই মন্তব্যের পাল্টা দিয়ে খাজা আসিফকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কড়া জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। নয়াদিল্লির সরকারি সূত্রের কড়া প্রতিক্রিয়া অনুযায়ী, এই পাকিস্তানি মন্ত্রীর হাতে কোনো কাজ নেই এবং তিনি নিজের অজ্ঞতা ঢাকতেই এমন ভিত্তিহীন মন্তব্য করছেন।
বিতর্কের সূত্রপাত(Narendra Modi)
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, সেশেলসের প্রেসিডেন্ট প্রদত্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সম্মাননাটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি করা হয়েছে! তিনি আরও অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি করে এই সম্মাননাটি সাজানো হয়েছিল।

সেশেলসের স্পষ্ট বার্তা পাকিস্তানের এই আজব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেশেলস সরকারও। সেশেলসের রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই সম্মাননাটি সম্পূর্ণ আসল এবং তা দেশের ‘ন্যাশনাল অনার্স অ্যাক্ট’ বা জাতীয় সম্মাননা আইন মেনেই প্রদান করা হয়েছিল।

ভারতের কড়া জবাব(Narendra Modi)
সেশেলসের বার্তার পর ভারতের সরকারি সূত্র খাজা আসিফকে তীব্র আক্রমণ করে জানায়, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। ভারতের তরফ থেকে আরও বলা হয়, এমন একজন ব্যক্তি—যার নিজের কোনো নির্দিষ্ট কাজ নেই অথচ পাকিস্তানের মতো একটি দেশের প্রতিরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন—তা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।
আরো পড়ুন:-
Rath Yatra: ঐতিহ্যের রথে সরকারের হাত, শতাব্দীপ্রাচীন রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান
পাকিস্তান ও ধ্রুব রাঠির ‘এক সুর'(Narendra Modi)
সেশেলসের এই সর্বোচ্চ সম্মান পাওয়ার পরেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি খাজা আসিফের মন্তব্যকে পরোক্ষ সমর্থন জানিয়ে নিজের ইউটিউব শর্টসে একটি ভিডিও তৈরি করেছিলেন।

এর পরেই খাজা আসিফের এই কুরুচিকর মন্তব্যটি প্রকাশ্যে আসে। এর আগেও বহুবার ধ্রুব রাঠি এবং মোদি-বিরোধী শক্তিগুলিকে একই সুরে কথা বলতে দেখা গেছে; এবারেও তার ব্যতিক্রম হলো না।
ভারতের এই কড়া জবাবের পর পাকিস্তানের তরফ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কি না, এখন সেটাই দেখার।

