Mamata Banerjee
Bengal Liberty : শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন, “ধর্ষকদের সকালে তুলব, বিকেলে খরচা করে দেব।” রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ঠিক সেই নীতিতেই এগোচ্ছেন (Mamata Banerjee)। বারুইপুরের এই স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি ক্রমশ ঘোলাটে করার ষড়যন্ত্র করছেন। অভিযোগ, তারা এই ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বারুইপুরে অস্থিরতা ও বিচ্ছিন্নতাবাদী পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। তাঁর বক্তব্য শুনে অবশ্য তাই মনে হয়। এই আশঙ্কা থেকেই আইন-শৃঙ্খলা রক্ষার্থে অলিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দি করা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি তাঁদের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে (Mamata Banerjee)।

নৃশংস অপরাধ ও তৎক্ষণাৎ তদন্ত প্রক্রিয়া (Mamata Banerjee)
বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আরজি কর বা কসবার ঘটনার ছায়া এই ঘটনায় নতুন করে সামাজিক নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল SIT গঠন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তির আওতায় আনার কাজ শুরু হয়েছে। মব লিঞ্চিং এবং পুলিশের ওপর হামলার ঘটনাগুলোও তদন্তের আওতায় রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে পরিবারের সদস্যদের সাথে কথা বলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন এবং তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

মমতার বিচ্ছিন্নতাবাদের চেষ্টা (Mamata Banerjee)
ঘটনার পর বারুইপুরের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, এই উত্তপ্ত পরিস্থিতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। পুলিশের ওপর হামলা, থানা ভাঙচুর কিংবা রেললাইন উপড়ে ফেলার মতো নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। সিঙ্গুর বা জঙ্গলমহলের আদলে বারুইপুরকে বিচ্ছিন্ন করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় জনমানসে সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে পরিস্থিতি আরও স্পর্শকাতর করে তোলার কৌশল নিচ্ছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।
বারুইপুরের উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা করাই এখন রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় এবং কোনও রাজনৈতিক শক্তি যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশিকা জারি হয়নি, তবুও সেন্ট্রাল ফোর্স দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে রাখা হয়েছে যাতে তিনি এলাকায় গিয়ে পরিস্থিতি উসকে দিতে না পারেন। সরকার স্পষ্ট করেছে, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, অপরাধী কোনোভাবেই ছাড় পাবে না এবং তদন্ত প্রক্রিয়াকে কোনও প্ররোচনামূলক আন্দোলনের মাধ্যমে ব্যাহত হতে দেওয়া হবে না।

আরও পড়ুন :
Baruipur Case: একই পুকুরপাড়ে ফের দেহ উদ্ধার! ছ’মাসে ৫ মৃত্যু, বারুইপুরে বাড়ছে অপরাধের আতঙ্ক

