Mexico vs England
Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর হাইভোল্টেজ (Mexico vs England) লড়াইয়ে নাটকীয় ৩-২ ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের দুরন্ত জোড়া গোল এবং হ্যারি কেনের পেনাল্টি গোলের সৌজন্যে শেষ পর্যন্ত কঠিন পরীক্ষা উতরে গেল ‘থ্রি লায়ন্স’রা।

প্রথমার্ধে চালকের আসনে ইংল্যান্ড(Mexico vs England)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তারই পুরস্কার হিসেবে ৩৬ ও ৩৮ মিনিটে পরপর দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। তবে প্রথমার্ধের শেষদিকে, ৪২ মিনিটে জুলিয়ান কুইনোনেস গোল করে ব্যবধান কমালে ম্যাচে ফেরে মেক্সিকো।

মোড় ঘোরানো দ্বিতীয়ার্ধ(Mexico vs England)
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় অনেকটাই ঘুরে যায়। ৫৪ মিনিটে ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। এরপর এই সংখ্যাগত সুবিধা কাজে লাগানোর জন্য মরিয়া চেষ্টা চালায় মেক্সিকো। তবে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন।
ম্যাচের ৬৯ মিনিটে রাউল হিমেনেজও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমিয়ে ৩-২ করেন। শেষ ২০ মিনিটে মেক্সিকো একাধিক আক্রমণ শানালেও ইংল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে পারেনি।
জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড(Mexico vs England)
শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়েও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এই জয়ের সুবাদে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল টমাস টুখেলের দল, আর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো অন্যতম আয়োজক দেশ মেক্সিকোকে।
আরো পড়ুন:-
Brazil Vs Norway: মানব-প্রাচীর নাইল্যান্ড ও হাল্যান্ডের জোড়া গোলের সামনে উড়ে গেল ব্রাজিল!

