Adhir Ranjan Chowdhury
Bengal Liberty : শুক্রবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Adhir Ranjan Chowdhury)। জেলার প্রশাসনিক বৈঠক এবং একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। তার আগেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। একদিকে যেমন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করলেন। পাশপাশি দলের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া কটাক্ষ করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সামনে মুর্শিদাবাদের উন্নয়নের জন্য দুটি গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরেছেন। অধীরের দাবি, এক সময় যে তৃণমূল সর্বশক্তিমান রাজনৈতিক দল হিসেবে নিজেকে তুলে ধরত, আজ সেই দলের ভিত নড়ে গিয়েছে। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তৃণমূলের জনপ্রতিনিধিরা অন্য দলে যোগ দিচ্ছেন, যার বড় অংশই কংগ্রেসের দিকে ঝুঁকছেন বলেও দাবি করেন তিনি (Adhir Ranjan Chowdhury)।

‘খবরের কাগজে নিজের নাম খুঁজতেন মমতা’ কটাক্ষ অধীরের (Adhir Ranjan Chowdhury)
মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “মমতা ব্যানার্জি যখন রাজনীতি করেছেন, প্রথম দিন থেকেই তাঁর একটা অভ্যাস ছিল প্রতিদিন সকালে উঠে খবরের কাগজে তাঁর নাম আছে কি না দেখে নেওয়া। তিনি নিউজ অ্যাডিক্টেড একজন মানুষ। এতদিন ক্ষমতায় থেকে সারা রাজ্য ও দেশজুড়ে আলোচিত ছিলেন। হঠাৎ করে সেই সবকিছু হারিয়ে যাওয়ায় তাঁর নিজের মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আমি মনে করি।” তিনি আরও বলেন, “কোনও কর্মীই কারও ক্রীতদাস নয়। প্রত্যেক কর্মীরই নিজস্বতা, স্বাধীনতা এবং মর্যাদা আছে। কোনোভাবেই সেগুলোকে লঙ্ঘন করা যায় না।” বিজেপির উত্থান নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন অধীর। তাঁর কথায়, “মমতা ব্যানার্জি নিজেই তো বিজেপিকে নিয়ে এসেছে বাংলায়। কংগ্রেসকে খতম করতে গিয়ে তিনি নিজেই শেষ হয়ে গেলেন।”
Manas Bhunia : চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ: সবং থানায় মানস রঞ্জন ভূঁইয়াকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
“তৃণমূল এখন রাজনৈতিক ফসিল, আলোচনা করে লাভ নেই” (Adhir Ranjan Chowdhury)
তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে অধীর বলেন, “তৃণমূল দল চলে যাওয়ার পর পঞ্চায়েতের সদস্যদের অন্যান্য দলে যাওয়ার প্রবণতা বেড়েছে। কংগ্রেসেও যোগদান হচ্ছে।” তিনি আরও বলেন, “তৃণমূলকে নিয়ে আলোচনা করে লাভ কী? তৃণমূল এখন বাজারে নেই। তৃণমূল এখন রাজনৈতিক ফসিল হয়ে যাচ্ছে। তাকে আবার বাঁচিয়ে কী হবে?”


মুখ্যমন্ত্রীর কাছে অধীরের দুটি দাবি (Adhir Ranjan Chowdhury)
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকে সামনে রেখে অধীর রঞ্জন জেলার উন্নয়নের জন্য দুটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। প্রথম দাবি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে মুর্শিদাবাদে একটি রেল কোচ ফ্যাক্টরি গড়ে তোলা হোক। তাঁর মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার শিল্প, অর্থনীতি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে। দ্বিতীয় দাবি, ভাণ্ডারদহ বিলের সংস্কার। অধীরের বক্তব্য, এই বিল সংস্কার করা গেলে শুধু কৃষিতেই নয়, মৎস্যচাষ, ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি এবং জলপথ পরিবহণের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে।
অধীর রঞ্জন বলেন, “পিছিয়ে পড়া জেলা হিসেবে মুর্শিদাবাদকে এসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলা হয়। তাই মুখ্যমন্ত্রী যখন জেলায় আসছেন, তখন আমাদের আশা তিনি অন্তত এই দুই দাবি নিয়ে স্পষ্টভাবে হ্যাঁ বা না বলবেন। একটি রেল কোচ ফ্যাক্টরি এবং ভাণ্ডারদহ বিলের সংস্কার, এই দুই প্রকল্প মুর্শিদাবাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।”

আরও পড়ুন :
Nabanna: পরীক্ষা না দিয়েই প্রমোশন! বড় সিদ্ধান্ত নবান্নের, চাকরি বাতিল না হলেও আটকে যাবে বেতন

