Narendra Modi
Bengal Liberty
ভারতের অর্থনীতির জন্য আরও একটি বড় সুখবর সামনে এল। বিদেশি বিনিয়োগের(Narendra Modi) দৌড়ে ফের আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করল ভারত। এবার একটি অস্ট্রেলীয় সংস্থা ভারতে প্রায় ৩,৩০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। এই বিনিয়োগের ফলে দেশের শিল্প, উৎপাদন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

ভারতের দূরদর্শী শিল্প ও বিদেশনীতি(Narendra Modi)
গত কয়েক বছরে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারত অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিল্পবান্ধব নীতি, উন্নত পরিকাঠামো, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং বিশাল অভ্যন্তরীণ বাজার আন্তর্জাতিক সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগে উৎসাহিত করছে।
এই ঐতিহাসিক বিনিয়োগের পরিপ্রক্ষিতে একটি টুইট (এক্স) করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, “ভারতের সঙ্গে এই নতুন পথচলা শুরু করার জন্য অস্ট্রেলিয়াকে অনেক ধন্যবাদ। আমাদের এই সুযোগ দেওয়ার জন্য চিফ এগজিকিউটিভ পল শ্রোডারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে ভারত।”
চালকের আসনে ভারত(Narendra Modi)
বিশ্ব অর্থনীতির চূড়ান্ত সংকটের মধ্যেও ভারতের গঠনমূলক ও শক্তিশালী বিদেশনীতির ওপর ভর করে কূটনৈতিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত সৃষ্টি করেছে কেন্দ্রের মোদি সরকার। সমস্ত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আজ এক সফল ও সুদৃঢ় অর্থনৈতিক কূটনীতি গড়ে তুলতে সক্ষম হয়েছে।


