TMC Leader
Bengal Liberty:
বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ (TMC Leader)। কাঠগড়ায় তৃণমূল নেতা।প্রতিবাদ করায় হুমকি। এমনকী, আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর হুমকি প্রাণের ভয়ে পালিয়ে প্রাণ বাঁচালো বাড়ির মালিক। বুধবার বিকেলে ঘটনাস্থলে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মোহন রায় পাড়ায়।

প্রসঙ্গে সুব্রত মৈত্র বলেন, “দুটো তিনটে বাড়িতে তৃণমূলের ছেলেরা মদ্যপ অবস্থায় এসে ধ্বংসলীলা চালিয়েছে। বাড়ির কাচের দরজা-জানলা ভেঙেছে। আতঙ্কে ৭৪ বছরের মানুষ ঝাঁপ দিয়েছিল পালিয়ে যাবে বলে। এখন আমাদের সরকার এসেছে। তারপরও তান্ডব চলছে। একটা ছেলে এখানে মধুচক্র চালাত। আর তারপরই আমরা প্রতিবাদ করি।”

